বিস্ময়ে ভরপুর সমুদ্রগুলো। এই বিস্ময়ের পুরোটা হয়তো কোনো দিনই মানুষের পক্ষে জানা সম্ভব হবে না। তবে সাম্প্রতিক এক আবিষ্কারের অংশ হিসেবে বিজ্ঞানীরা পানির নিচে অন্তত চারটি নতুন পর্বত খুঁজে পেয়েছেন; যেগুলো পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চেয়েও উঁচু। এর মধ্যে সবচেয়ে উঁচু পর্বতটির উচ্চতা আড়াই কিলোমিটারেও বেশি বলে দাবি করা হচ্ছে।
এ বিষয়ে আজ রোববার ‘টাইমস নাও’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে স্মিট ওশান ইনস্টিটিউটের একদল গবেষক কোস্টারিকার গলফিটো থেকে চিলির ভ্যালপ্যারাইসো যাওয়ার পথে ওই চারটি পর্বতের অস্তিত্ব খুঁজে পান। এগুলোর উচ্চতা ১ হাজার ৫৯১ মিটার থেকে ২ হাজার ৬৮১ মিটারের মধ্যে। সবচেয়ে উঁচু পর্বতটি প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।
এর আগে গত বছরের নভেম্বরে গুয়াতেমালা উপকূলেও ১ হাজার ৬০০ মিটার উঁচু আরও একটি পর্বত খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা।
স্মিট ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, সাম্প্রতিক আবিষ্কারের আগে কোনো তথ্য-ভান্ডারেই ওই পর্বতগুলো সম্পর্কে কোনো তথ্য ছিল না। ‘সিবেড-২০৩০’ নামে একটি প্রকল্পের অধীনে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরির কাজ করছে এই সংস্থাটি। বর্তমানে এ কাজের ২৫ শতাংশ পর্যন্ত সমাপ্ত হয়েছে।
জানা গেছে, ‘গ্র্যাভিটি অ্যানোমেলিস’ পদ্ধতি ব্যবহার করে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, সমুদ্রতলের আকৃতির পরিবর্তনগুলো সমুদ্রের উপরিভাগেও সামান্য পরিবর্তন ঘটায়। পানির নিচে একটি গভীর এলাকা কিংবা একটি পর্বত পানির উপরিভাগে তারতম্যের সৃষ্টি করতে পারে।
স্মিট ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এখন পর্যন্ত সমুদ্রতলের ১৫ লাখ বর্গকিলোমিটার এলাকা জরিপ করেছেন এবং এই অঞ্চলগুলোতে ২৯টি পাহাড়, পর্বত এবং গভীর খাদ শনাক্ত করেছেন। বিজ্ঞানীরা বলছেন, পানির নিচের এই জরিপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, পানির নিচের খাদগুলো প্রায় সময়ই গভীর সমুদ্রের প্রবাল প্রাচীর এবং জলজ বনের সৃষ্টি করে। এই অঞ্চলগুলো জলজ প্রাণীদের নিরাপদ আশ্রয় এবং খাদ্য জোগায়।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের নির্ধারিত ‘লাল দাগ’ অতিক্রম করে, তবে ইরানের পাল্টা জবাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এর বিস্তৃতি আরও অনেক দূর পর্যন্ত গড়াতে পারে।
৮ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামোতে ব্যাপক বোমা হামলার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সামনে এক অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দিয়েছেন—আদেশ অমান্য করবেন, নাকি যুদ্ধাপরাধে অংশ নেবেন?
২ ঘণ্টা আগে
চিকিৎসকদের ধর্মঘট পালনের কারণে গত তিন বছরে ব্রিটেনের হাসপাতালগুলোর ৩০০ কোটি পাউন্ডের বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার হুমকি দেন যে, আজ মঙ্গলবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৮টার মধ্যে যদি ইরান কোনো চুক্তিতে রাজি না হয়, তাহলে তিনি ‘এক রাতেই’ ইরানকে ধ্বংস করে দিতে পারেন। তাঁর শর্ত ছিল, হরমুজ প্রণালি আবার খুলে দিতে হবে।
৩ ঘণ্টা আগে