এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। আজ বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে আরোপ করা নতুন নিষেধাজ্ঞার তালিকায় আছে পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা তিখোনোভার নাম।
ইউক্রেনের দেশটির বুচা শহরে রুশ সেনারা যুদ্ধাপরাধ করেছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে ছাড়াও রয়েছে রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংকের নাম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ভ্লাদিমির পুতিনের নিজের ঘরের লোকও ঢুকে পড়েছে। এবার তালিকায় তাঁর প্রাপ্তবয়স্ক দুই মেয়ের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের স্ত্রী, মেয়েসহ রুশ নিরাপত্তা পরিষদের সদস্যরাও রয়েছেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ এবং বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের নামও এর আওতায় এসেছে।
এ সম্পর্কিত এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, এসব ব্যক্তিবর্গ রুশ জনগণের অর্থে নিজেদের বিত্তশালী করেছেন। এদের কেউ কেউ ইউক্রেন যুদ্ধে সমর্থন দিচ্ছেন।
পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্বাস করি পুতিনের অনেক সম্পদ পরিবারের সদস্যদের নামের আড়ালে গোপন রাখা হয়েছে। এই কারণে আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বুচা শহরের রাস্তায় পড়ে থাকা মরদেহের ছবি ও ধ্বংসযজ্ঞের কিছু ছবির পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, এগুলো কিয়েভের কর্মকর্তাদের বানানো।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১৩ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
১৫ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
১৬ ঘণ্টা আগে