উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ায় সমলিঙ্গের বিবাহের বৈধতা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২০ জুন) দেশটির পার্লামেন্টে এই আইন পাস হয়। বাল্টিক অঞ্চলের দেশগুলোর মধ্য এস্তোনিয়া প্রথম এ আইন পাস করল। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
এস্তোনিয়ার ২০১৬ সালের পারিবারিক আইন সংশোধন করে এ আইন পাস করা হয়েছে। আইনটি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকরী হবে। নতুন এ আইনের অধীনে সমকামী দম্পতিরা বিয়ে এবং সন্তান দত্তক নিতে পারবেন।
এস্তোনিয়ার পার্লামেন্টে ১০১টি আসন রয়েছে। মঙ্গলবার আইনটি উত্থাপন করা হলে ৫৫-৩৪ ভোটে আইনটি পাস হয়।
এ বছরের শুরুর দিকে রিফোর্ম পার্টির নেতা ও প্রধানমন্ত্রী কাজা ক্যালাস এস্তোনিয়া-২০০ পার্টি এবং সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির সঙ্গে সংসদীয় জোট তৈরি করেন। সংসদে সংখ্যাগরিষ্ঠ জোটটি ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নপন্থী। সমকামী বিবাহের অধিকারও সমর্থন করে।
এস্তোনিয়ায় সমকামী, উভকামী এবং ট্রান্সজেন্ডার (এলজিবিটি) মানুষের অধিকার আদায়ে জনগণ দীর্ঘদিন ধরে ক্যাম্প করে আসছিল। এস্তোনিয়ান হিউম্যান রাইটস সেন্টার দ্বারা পরিচালিত সাম্প্রতিক জরিপ অনুসারে, ৫৩ শতাংশ এস্তোনিয়ান সমকামীদের বিবাহ সমর্থন করে, যা ২০১২ সালে মাত্র ৩৪ শতাংশ ছিল।
তবে এস্তোনিয়ায় এখনো অনেক সমকামীই হয়রানি এবং বৈষম্যের সম্মুখীন হয়। অপর দিকে প্রতিবেশী লাটভিয়া এবং লিথুয়ানিয়াতে সমকামী বিবাহকে স্বীকৃতি দেওয়ার আইনে অগ্রগতি হয়নি।
২০০১ সালে নেদারল্যান্ডস প্রথম সমকামীদের বিয়ের আইন পাস করে। ২০ জুনের পর এস্তোনিয়া বিশ্বের ৩৪তম দেশ হিসেবে সমকামীদের বিয়ের স্বীকৃতি দিল।

বাব আল-মান্দেব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান এবং ধুবাব জেলা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। একই সঙ্গে রাজধানী সানাকে লক্ষ্য করে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথাও জানিয়েছে তারা।
১৩ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
২ ঘণ্টা আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন সুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলামপ্রতিষ্ঠান ফ্রিম
২ ঘণ্টা আগে