বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন তুরস্কের রুমেইসা গেলগি। তাঁর উচ্চতা সাত ফুট সাত ইঞ্চি। গিনেস বুক অব রেকর্ডসে সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে তাঁর নাম উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উইভার সিনড্রোম নামে এক বিরল রোগের কারণে রুমেইসা গেলগির উচ্চতা সাত ফুট সাত ইঞ্চি। ২৪ বছর বয়সী রুমেইসা বেশির ভাগ সময়ে হুইলচেয়ার ব্যবহার করে চলাচল করেন। এ ছাড়া ওয়াকিং ফ্রেমও ব্যবহার করে হাঁটতে পারেন তিনি। ২০১৪ সালেও সবচেয়ে লম্বা কিশোরী নারী হিসেবে রেকর্ড গড়েছিলেন রুমেইসা।
এ বিষয়ে রুমেইসা বলেন, 'প্রতিটি অসুবিধা আপনার নিজের জন্য একটি সুবিধা হতে পারে। তাই আপনি যেমন, তেমনভাবেই নিজেকে গ্রহণ করুন, আপনার সম্ভাব্যতা সম্পর্কে সচেতন থাকুন এবং যথাসাধ্য চেষ্টা করুন।'
বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে স্বীকৃত সুলতান কোসেনও তুরস্কের নাগরিক। তাঁর উচ্চতা ৮ ফুট ২ দশমিক ৮ ইঞ্চি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টার ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে চলমান যুদ্ধ ‘প্রায় শেষ করে এনেছি।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের ফলে ইরান এখন কার্যত ‘কোনো নৌবাহিনী নেই...
২ মিনিট আগে
ইসরায়েলের যুদ্ধপন্থী মনোভাব বিরোধী আন্দোলনের সদস্যা ইতামার গ্রিনবার্গ। তাঁর কাছে যখন জানতে চাওয়া হয় যে, এই অবস্থানের জন্য তাঁর ভয় পাওয়া উচিত কি না? তখন ১৯ বছর বয়সী এই ইসরায়েলি তরুণ, জানান এই অবস্থানের জন্য কীভাবে রাস্তায় তার গায়ে থুতু নিক্ষেপ...
১৯ মিনিট আগে
ইরানের কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান বলেছেন, যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা কূটনীতির ভাষা বোঝে না এবং তেহরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রকে চমকিত করে দেওয়ার মতো বা অভিভূত করে দেওয়ার মতো সক্ষমতা ইরানের ভান্ডারে আছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের বলেছেন, ইরানে চলমান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হতে পারে। এ সময় তিনি এই সামরিক অভিযানের পক্ষ সমর্থন করেন এবং এই সংঘাতের বিষয়ে ওয়াশিংটনের লক্ষ্যগুলো তুলে ধরেছেন।
২ ঘণ্টা আগে