
ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে দামের উল্লম্ফনের মধ্যে নিজস্ব চাহিদা মেটাতে গ্যাসোলিন রপ্তানি স্থগিতের পরিকল্পনা করছে রাশিয়া। আগামী ১ এপ্রিল থেকে দেশটির উৎপাদকদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্দার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে আগামী মাস থেকে গ্যাসোলিন রপ্তানি নিষিদ্ধ করতে খসড়া আইন প্রস্তুতের নির্দেশ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার। স্থানীয় সময় গত শুক্রবার তেল উৎপাদকদের সঙ্গে বৈঠকে নোভাক বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সৃষ্ট অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের বৈশ্বিক বাজারে অস্থিরতা উল্লেখযোগ্য দামের ওঠানামার জন্ম দিয়েছে।’ একই সঙ্গে বিবৃতিতে বলা হয়, রাশিয়ার তেলজাত পণ্যের প্রতি বিশ্ববাজারে চাহিদা এখন উচ্চ পর্যায়ে রয়েছে।
ব্লুমবার্গের সংকলিত তথ্য অনুযায়ী, রাশিয়া সাধারণত দিনে প্রায় ১ লাখ ব্যারেল গ্যাসোলিন রপ্তানি করে থাকে। তবে এটি বৈশ্বিক বাণিজ্যের মোট পরিমাণের তুলনায় খুবই সামান্য অংশ। তবু ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করতে যাচ্ছে, এমন পরিস্থিতিতে বৈশ্বিক তেলবাজার ইতিমধ্যেই চাপে রয়েছে।
উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ফেব্রুয়ারির শেষ দিক থেকে কার্যত বন্ধ রয়েছে, ফলে বিশ্বজুড়ে সরবরাহ আরও সংকুচিত হয়েছে। এর মধ্যে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে অতিরিক্ত কোনো বিধিনিষেধ আরোপ করা হলে তেল আমদানিনির্ভর দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।
একই সময়ে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে তেল শোধনাগার। এতে রাশিয়ার তেল উৎপাদন ও বিক্রির সক্ষমতা বিঘ্নিত হচ্ছে। চলতি মাসের শুরু থেকে ড্রোন হামলায় রাশিয়ার দুটি তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এগুলো হলো রোজেনেফট পিজেএসসির ভলগা অঞ্চলের সারাতোভ প্ল্যান্ট এবং সারগাতনাফতেগ্যাজ পিজেএসসির বাল্টিক উপকূলের কাছে কিরিশি রিফাইনারি। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, এই স্থাপনাগুলোর সক্ষমতা রাশিয়ার মোট রিফাইন সক্ষমতার প্রায় ১০ শতাংশের সামান্য কম।
গত কয়েক বছরে রাশিয়া বসন্ত ও শরৎ মৌসুমের মতো উচ্চ চাহিদার সময়ে গ্যাসোলিন রপ্তানি স্থগিত রেখেছে, যখন কৃষিকাজ সর্বোচ্চ পর্যায়ে থাকে। সর্বশেষ গ্যাসোলিন উৎপাদকদের জন্য আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা ফেব্রুয়ারিতেই তুলে নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র একদিকে কূটনৈতিক আলোচনার কথা বললেও গোপনে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ রোববার তাঁর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা।
৩৮ মিনিট আগে
নেপালের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র (বালেন) শাহ তাঁর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই দেশটির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। নেপাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০০ দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি নিয়েছে সরকার, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাত
১ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭৫ জন শিক্ষার্থী ও এক স্টাফ নিহত হন। এরপর মার্চে ওই হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
১ ঘণ্টা আগে
যুদ্ধ থামাতে চলতি সপ্তাহে ইরানি কর্মকর্তারা যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শর্তের তালিকা তুলে ধরেন, সেখানে একটি নতুন দাবি যোগ হয়—হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত যে সরু জলপথ দিয়ে
২ ঘণ্টা আগে