
মিসরে অনুষ্ঠিত গাজা সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে দেখে ‘বিউটিফুল’ বা ‘সুন্দরী’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত ওই সম্মেলনের মঞ্চে একমাত্র নারী নেতা হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি।
সিএনএন জানিয়েছে, মেলোনিকে ‘সুন্দরী’ বলার পর ৭৯ বছর বয়সী ট্রাম্প নিজেই স্বীকার করেন, এই মন্তব্য তাঁকে যৌন বৈষম্যের অভিযোগে অভিযুক্ত করতে পারে। বক্তৃতার মাঝখানেই তিনি বলেন, ‘আমি জানি, এটা বলা ঠিক নয়। কারণ সাধারণত এমন মন্তব্য করলে রাজনীতিকদের ক্যারিয়ার শেষ হয়ে যায়। তবু বলছি—তিনি এক সুন্দর তরুণী।’
মিসরে অনুষ্ঠিত গাজা সম্মেলনে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা নিয়ে বক্তব্য রাখার সময় ট্রাম্পের পেছনেই পডিয়ামে দাঁড়িয়ে ছিলেন মেলোনি। ট্রাম্পের মন্তব্যটি শুনে উপস্থিত অনেকেই হাসলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সমালোচকেরা বলছেন, ট্রাম্পের এমন মন্তব্য নারীর প্রতি অবমাননাকর এবং আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে অনুপযুক্ত। অন্যদিকে তাঁর সমর্থকেরা দাবি করছেন, এটি নিছক সৌজন্য ও প্রশংসা ছাড়া কিছু নয়।
এদিকে ডানপন্থী রাজনৈতিক নেতৃত্বের জন্য পরিচিত মেলোনি অবশ্য নিজের বক্তব্যে ট্রাম্পের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেখাননি; বরং তিনি নেতৃত্ব, রক্ষণশীল মূল্যবোধ ও জাতীয় অগ্রাধিকারের ওপর গুরুত্ব দেন।
ঘটনাটি শুধু ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের ধারাবাহিকতাই নয়, বরং বিশ্বজুড়ে রাজনৈতিক সংস্কৃতির পার্থক্য ও ভাষার সামাজিক প্রভাব সম্পর্কেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তদন্তের মাত্রা বাড়ানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুর দিনই ওই হামলার ঘটনা ঘটেছিল।
৫ ঘণ্টা আগে
ইরানে হামলা শুরুর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শিগগির এ যুদ্ধ শেষ হবে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিকে ইসরায়েলও এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। এ পরিস্থিতিতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে...
৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আরও ছয়টি দেশ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করেছে। ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানে গণহত্যার অভিযোগে মামলাটি করেছে দক্ষিণ আফ্রিকা।
৬ ঘণ্টা আগে
ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর হলেও চিকিৎসা চলছে।
৭ ঘণ্টা আগে