
টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রণালয়ে এসেছে পরিবর্তন। অর্থনৈতিক সচিব পদে সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন এমা রেনল্ডস। তিনি এর আগে ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) মন্ত্রণালয়ের পেনশন মন্ত্রী ছিলেন এবং একইসঙ্গে জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আজ মঙ্গলবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পরপরই এই পুনর্গঠন ঘোষণা করল ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।
অপরদিকে এমা রেনল্ডসের পূর্বের দায়িত্বে নিয়োগ পেয়েছেন টরস্টেন বেল। তিনি রেজলিউশন ফাউন্ডেশন থিংকট্যাংকের সাবেক প্রধান নির্বাহী এবং এড মিলিব্যান্ডের সাবেক নীতিনির্ধারণী প্রধান ছিলেন। সাম্প্রতিক নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন এবং প্যাট ম্যাকফ্যাডেনের (ক্যাবিনেট অফিস মন্ত্রী) সংসদীয় ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছিলেন।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। আর তাঁর বিরুদ্ধেই শেখ হাসিনার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সম্পত্তি ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে। এরই পরিপ্রেক্ষিতে তিনি আজ পদত্যাগ করলেন।

ভারতে হোয়াটসঅ্যাপের নতুন ‘ইউজারনেম’ ফিচার নিয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়েছে দেশটির সরকার। তিন দিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে মেটাকে নোটিশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার উপকূলীয় শহর লা গুয়াইরায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মৃতদের খোঁজ চলছে। তবে উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে আছে দশটি আগ্নেয় দ্বীপের একটি ছোট্ট দেশ—কেপ ভার্দে, যার সরকারি নাম কাবো ভার্দে। আয়তনে ছোট আর জনসংখ্যায় ক্ষুদ্র এই দেশটি এখন বিশ্বজুড়ে আলোচনায়।
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। এতে উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার হলেও দেশটিতে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে জাতিসংঘ সতর্ক করেছে, দুর্গত এলাকাগুলোয় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
৫ ঘণ্টা আগে