রাশিয়ায় নতুন ১ লাখ ৩৩ হাজার সৈন্য নিয়োগে ডিক্রি বা আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের মধ্যে এসব নিয়োগের বিষয়ে গতকাল সোমবার ক্রেমলিন থেকে জারি করা ডিক্রিতে বলা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রশিস্কায়া গেজেটায় প্রকাশিত খবরে বলা হয়, দেশটির ১৮ থেকে ৩৪ বয়সী নাগরিকদের বাধ্যতামূলক সৈন্য হিসেবে নিয়োগ করা হবে।
২০২৪ সাল নাগাদ ১৫ লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণের দুই সপ্তাহ পর এই আদেশ জারি হল।
বাধ্যতামূলক সেনা নিয়োগ কার্যালয়ের প্রধান ভাইস-এডমিরাল ভ্লাদিমির টিমলেনেস্কির বরাত দিয়ে রশিস্কায়া গেজেটা জানায়, নতুন সৈন্যদের ১২ মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগপ্রাপ্ত এসব সৈন্যদের কোনও বিশেষ অভিযানে পাঠানো হবে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোভুক্ত দেশগুলোর অভিযোগ, প্রতিবেশী দেশে আগ্রাসন পুতিন।
জনসংখ্যায় ইউক্রেনের চেয়ে বড় দেশ হওয়ায় রাশিয়া নানা সুযোগ-সুবিধা দিয়ে সেনা বাড়াতে চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়ার সেনা যেভাবে নিহত হচ্ছে, তাতে শিগগিরই এ যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এছাড়া উভয় পক্ষ তাদের নিহত সেনার সংখ্যাও গোপন রেখেছে।

২০২৩ সালে চীনকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশে পরিণত হয় ১৪০ কোটির বেশি মানুষের দেশ ভারত। দিন পেরোলেই দেশটিতে শুরু হতে যাচ্ছে জনগণনা। দশ বছর পরপর অনুষ্ঠিত জনগণনাটি মূলত হওয়ার কথা ছিল ২০২১ সালে।
৩ মিনিট আগে
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এদিকে, ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ।
২৮ মিনিট আগে
ইরান-আমেরিকা যুদ্ধের এক ভয়াবহ ও নেপথ্য দিক উন্মোচিত হয়েছে। দক্ষিণ ইরানে একটি স্পোর্টস হল এবং একটি স্কুলে আমেরিকার নবনির্মিত ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ বা ‘প্রিজম’ (PrSM) আঘাত হেনেছে। দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন বাহিনী ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানে শক্তিশালী ‘বাংকার বাস্টার’ বোমা দিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে এই হামলার প্রতিবাদে ইরানি জনতা রাজপথে নেমে এসেছে এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে।
২ ঘণ্টা আগে