ঢাকা: বিতর্কিত ইসলাম ম্যাপ নিয়ে অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছে দেশটির একটি শীর্ষ ইসলামিক গ্রুপ। অস্ট্রিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অস্ট্রিয়ার ইন্টিগ্রেশন মন্ত্রী সুসানে রাব গত বৃহস্পতিবার ‘ন্যাশনাল ম্যাপ অব ইসলাম’ নামের একটি ওয়েবসাইট উদ্বোধন করেন। সেখানে দেশটির ৬২০ টির বেশি মসজিদের নাম-অবস্থান এবং কয়েকটি মুসলিম সংগঠন ও এর কর্মকর্তাদের নাম-ঠিকানাসহ বহির্বিশ্বের সঙ্গে তাদের সম্ভাব্য যোগাযোগ সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়। আর এ নিয়ে মুসলিম ইয়ুথ অস্ট্রিয়া নামের গ্রুপটি অস্ট্রিয়ান সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল শনিবার দলটির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, মুসলিম প্রতিষ্ঠান এবং এর কার্যক্রম বোঝাতে গিয়ে যে নামগুলো ব্যবহার করা হয়েছে সেটি অভূতপূর্বভাবে সীমা লঙ্ঘন করেছে।
ইসলাম ম্যাপ প্রকাশ অস্ট্রিয়ায় বসবাসরত মুসলিমদের ওপর কালিমা লেপনের প্রচেষ্টার অংশ হিসেবে অভিহিত করেছে ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিওই)।
সরকারকে সতর্ক করে দিয়ে সংগঠনটি বলেছে, এ ঘটনা দেশটির সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্যে বিপদ ডেকে আনতে পারে।
চ্যান্সেলর সেবাস্তিয়ান কুই তার ‘পলিটিক্যাল ইসলাম’ মন্তব্যের জন্য প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়ছেন।
অস্ট্রিয়ার ইন্টিগ্রেশন মন্ত্রী গণমাধ্যমকে বলেছেন মুসলিমদের সন্দেহ করে ম্যাপটি তৈরি করা হয়নি। এর উন্মেষ রাজনৈতিক মতাদর্শের সঙ্গে লড়াই, ধর্মের সঙ্গে না
গত বছরের নভেম্বরে ভিয়েনায় প্রাণঘাতী হামলার পর অস্ট্রিয়ায় মুসলিমদের ওপর আক্রমণ বেড়েছে। ইসলাম ম্যাপটি চ্যান্সেলর কুর্জের কনজারভেটিভ অস্ট্রিয়ান পিপলস পার্টি ও শরিক দল গ্রিন পার্টির মধ্যে উত্তেজনা তৈরি করেছে। গ্রিন পার্টির মুখপাত্র ফাইকা এল-নাগাশি গত বৃহস্পতিবার এক টুইটার বার্তায় লিখেছেন, তার দলের কোনো সদস্য এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নন এবং তাদেরকে আগে থেকে কিছু জানানো হয়নি।
এদিকে গত শনিবার একটি টুইট বার্তায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, . অস্ট্রিয়ার বিদেশাতঙ্ক, বর্ণবাদ এবং ইসলাম বিরোধী নীতিগুলি সামাজিক সংহতি এবং অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৫০টি এ
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান। প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ল্যান্ডারের কাছে তাঁর এই পরাজয়কে দলটির ভেতরে বামপন্থী ধারার একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার জন্য একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)।
৪ ঘণ্টা আগে
গত এপ্রিলে ইরানের আকাশে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট ইজেক্ট (বিমান থেকে জরুরি বহির্গমন) করার ঠিক আগমুহূর্তে আকাশে এক চাঞ্চল্যকর দৃশ্য দেখার দাবি করেছেন।
১৬ ঘণ্টা আগে