
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাওয়ার আশ্বাসে উচ্ছ্বসিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর সবশেষ কথোপকথন এ-যাবৎকালের মধ্যে ‘সবচেয়ে সেরা ও ফলপ্রসূ’।
গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমার শুক্রবারের ফোনালাপ সম্ভবত আমাদের এ পর্যন্ত হওয়া আলোচনাগুলোর মধ্যে সবচেয়ে সেরা ছিল। অত্যন্ত ফলপ্রসূ ছিল আমাদের আলাপচারিতা।
‘আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি সহায়তার সদিচ্ছা প্রকাশ করায় তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। প্যাট্রিয়ট সিস্টেম হচ্ছে ঠিক সেই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
ফোনালাপে তাঁরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা নিয়ে দুই দেশের কর্মকর্তারা ভবিষ্যৎ বৈঠকগুলোতে কাজ করবেন বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
এর আগের দিন শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, জেলেনস্কির সঙ্গে তাঁর কার্যকর আলাপ হয়েছে।
একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলাপের বিষয়ে হতাশা প্রকাশের পাশাপাশি যুদ্ধবিরতির প্রতি তাঁর অনাগ্রহ নিয়ে উদ্বেগ জানান ট্রাম্প।
জেলেনস্কির অনুরোধে ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তাঁদের প্রতিরক্ষার জন্য এগুলোর প্রয়োজন হবে। তাঁদের ওপর তো ব্যাপক হামলা চলছে।’
সাম্প্রতিক সময়ে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে আকাশপথে হামলা বাড়িয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে ৪০ মাস ধরে চলমান যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় রুশ বাহিনী।

২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের চুল সাজানো, মেকআপ এবং সরকারি প্রতিনিধিত্বসংক্রান্ত খাতে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৪৮৯ টাকা) ব্যয় হয়েছে ইসরায়েল সরকারের।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় ইসরায়েলি কোম্পানিগুলোর বাণিজ্যিক কার্যক্রম ক্রমেই বাড়ছে। এসব কোম্পানি ব্যবসা সম্প্রসারণ ও প্রচারের জন্য ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থান, স্থানীয় সৃজনশীল প্রতিভা এবং বাণিজ্যিক নেটওয়ার্ক ব্যবহার করছে।
৮ মিনিট আগে
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২৪ ঘণ্টার সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সেখানে চীনা প্রেসিডেন্ট ভ্রমণ করছেন এয়ার চায়না পরিচালিত বিশেষ বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজে।
৪২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই আয়ারল্যান্ডের একীভূত হওয়ার বিষয়টি হবে ‘ফ্যান্টাস্টিক’ বা খুবই দারুণ ব্যাপার। গতকাল শনিবার ডাবলিন সফরের সময় তিনি এ মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য লন্ডনের কর্তাব্যক্তিদের মধ্যে অস্বস্তিই তৈরি করেছে।
১ ঘণ্টা আগে