
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। আজ বুধবার পুতিনের বাসভবন ক্রেমলিন দুর্গে ইউক্রেনের দুটি ড্রোন এ হামলা চালায়। তবে মস্কোর প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করে ফেলেছে বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ার এখন এই হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সূত্র ধরেই রাশিয়া এবার ইউক্রেনে ড্রোন হামলা করবে। যা ১৪ মাস ধরে চলা এ যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে।
এদিকে ক্রেমলিনের এই দাবির বিষয়ে ইউক্রেন বলেছে, মস্কোর দাবি করা ড্রোন হামলার বিষয়ে কিয়েভের বলার কিছুই নেই। তাঁরা এ সঙ্গে জড়িত না।
হামলার বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে দাবি করে, চালকবিহীন দুটি উড়োজাহাজ ক্রেমলিনের দিকে আসছিল। তবে মস্কোর রাডারে বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী ও ড্রোন নিষ্ক্রিয় বিশেষ বাহিনী ড্রোন দুটি নিষ্ক্রিয় করে ফেলেন। পুতিনকে হত্যার উদ্দেশ্য এই ধরনের হামলা পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা।
৯ মে রাশিয়ার বিজয় দিবস। এ উপলক্ষে মস্কোতে বিভিন্ন দেশ থেকে অতিথিরা এসেছেন। এ সময় এই হামলা ন্যক্কারজনক। যা নিশ্চিত করে এটি পূর্বপরিকল্পিত। এখন রাশিয়ার এই হামলার জবার দেওয়ার অধিকার রয়েছে। সময় বুঝেই মস্কো এর প্রতিশোধ নেবে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ বলেছেন, বুধবার এ হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। তিনি মস্কোর বাইরেবাসভবন নোভো ওগারিয়োভোতে কাজে ব্যস্ত ছিলেন।
এদিকে রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশটির সামরিক বাহিনীর সংবাদমাধ্যম জিজদায় ওই ড্রোন হামলার একটি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ক্রেমলিনের মূল ফটকের সামনে থেকে ধোয়া বের হচ্ছে। তবে ভিডিওর সত্যতা এখনো যাচাই করা হয়নি।

সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
১২ মিনিট আগে
ভারতের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিরোধের আইনি ভিত্তি হিসেবে বিবেচিত ১৮১৬ সালের ঐতিহাসিক ‘সুগৌলি চুক্তি’র মূল দলিল নেপালের কাছে আছে কি না, তা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় (প্রতিনিধি সভা) বক্তব্য...
২৬ মিনিট আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আটকে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত আইনটি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ করতে পারে।
২৯ মিনিট আগে
বন্ধুরাষ্ট্র ও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। ইসরায়েলের মূল দাবি ছিল—ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু যুদ্ধের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন.
১ ঘণ্টা আগে