
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাব দুর্বল হয়ে এসেছে। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাও এখন আগের চেয়ে অনেক বেশি কার্যকরী। ফলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও এখন অনেক কমে গেছে। তবে করোনা কমে গেলেও নতুন আরেকটি মহামারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভাব্য মহামারির নাম দিয়েছে ‘ডিজিস এক্স’। বিশেষজ্ঞদের মতে, করোনার চেয়েও ২০ গুণ শক্তিশালী হতে পারে ডিজিস-এক্স এবং এতে প্রাণহানির সংখ্যা ১৯১৮-১৯ সালের স্প্যানিশ ফ্লু-এর মতোই হবে। এক শতাব্দীরও বেশি সময় আগের ওই মহামারিতে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।
‘ডিজিস এক্স’ নিয়ে যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম ডেইলি মেইলকে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে আরও বড় মহামারি দেখতে হতে পারে আমাদের। আর এই মহামারিতে বিশ্বে কমপক্ষে পাঁচ কোটি মানুষের প্রাণ যেতে পারে। সম্ভাব্য এই মহামারির নাম দেওয়া হয়েছে ডিজিস-এক্স।’
বিংহাম জানান—স্মলপক্স, ইবোলা, এইচআইভির মতো একাধিক ভয়াবহ ভাইরাস প্রথমে পশুদের দেহে পাওয়া গিয়েছিল। পরে সেগুলো মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। বর্তমানে পৃথিবীতে এ ধরনের ২৫টি ভাইরাস গোত্রের অস্তিত্ব রয়েছে বলে গবেষকেরা জানেন। এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে।
বিংহামের মতে, বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্বিচারে বৃক্ষনিধন চলছে। ধ্বংস করা হচ্ছে জলাভূমি। এর ফলে বনের প্রাণীদের থেকে মানুষের দূরত্ব ক্রমেই কমে আসছে। মূলত এই কারণেই প্রাণীদের মধ্যে থাকা ভয়ংকর ভাইরাসগুলো মানুষের সমাজেও মহামারির হুমকি দিচ্ছে।
বিংহাম মনে করেন, নতুন মহামারি থেকে বাঁচার জন্য ভ্যাকসিনের ওপরই জোর দিতে হবে। তবে ‘ডিজিস এক্স’ মহামারি মোকাবিলার জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনো তৈরি করা হয়নি। বেশ কয়েকটি ভাইরাসকে মাথায় রেখে ভ্যাকসিন তৈরি করছেন গবেষকেরা।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
২৮ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে