রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আহত পুরস্কারজয়ী ইউক্রেনীয় লেখক ভিক্টোরিয়া অ্যামেলিনা (৩৭) মারা গেছেন। গতকাল রোববার লেখকদের সংগঠন পেন ইউক্রেন এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের একটি পিৎজা রেস্তোরাঁয় একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ‘রিয়া পিৎজা’ নামের জনপ্রিয় রেস্তোরাঁটি বিধ্বস্ত হয়। হামলায় ১২ জন নিহত হন। ভিক্টোরিয়াসহ আহত হন প্রায় ৬০ জন। এখন এই হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৩।
পেন ইউক্রেনের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তারা অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছে যে ইউক্রেনীয় লেখক ভিক্টোরিয়া ১ জুলাই দিনিপ্রো এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পেন ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় কলম্বিয়ার সাংবাদিক ও লেখকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে ক্রামতোর্স্কের রেস্তোরাঁটিতে বসে খাবার খাচ্ছিলেন ভিক্টোরিয়া। হামলায় আহত হলে তাঁকে উদ্ধার করে দিনিপ্রো এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভিক্টোরিয়ার শল্য চিকিৎসক জানান, আহত এই লেখকের মাথার খুলিতে একাধিক ফাটল ছিল।
ইউক্রেনের জনপ্রিয় তরুণ লেখকদের একজন ছিলেন ভিক্টোরিয়া। লেখকদের সংগঠন পেন জানায়, গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ হামলা শুরুর পর থেকে দেশটির (রাশিয়া) যুদ্ধাপরাধ নথিভুক্তের কাজ করে আসছিলেন ভিক্টোরিয়া। পাশাপাশি তিনি রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার জন্য প্রচার চালিয়ে আসছিলেন।
ভিক্টোরিয়া তাঁর সাহিত্যকর্মের জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সাহিত্য পুরস্কার।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১৪ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৫ মিনিট আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে