ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর রুয়েনে ইহুদিদের একটি উপাসনালয়ে আগুন লাগিয়েছিলেন এক ব্যক্তি। সশস্ত্র সেই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। আজ শুক্রবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে।
সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া পোস্টে জেরাল্ড ডারমানিন বলেন, শুক্রবার ভোরে প্যারিসের ১৩০ কিলোমিটার (৮১ মাইল) উত্তর-পশ্চিমে মধ্য রুয়েনে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলাকারীর পরিচয় এবং ইহুদি উপাসনালয়ে আগুন লাগানোর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাঁর কাছে একটি ছুরি ও লোহার রড ছিল। ছুরি নিয়ে তিনি পুলিশের দিকে এগোতে থাকলে তাঁকে গুলি করে পুলিশ।
দুই মাসের মধ্যে অলিম্পিক গ্রীষ্মকালীন গেমসের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স। সম্প্রতি মধ্যপ্রাচ্য ও ইউরোপের পূর্ব প্রান্তে সৃষ্ট জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে সতর্কতা গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ স্তরে।
ফ্রান্সের কেন্দ্রীয় ইহুদি উপাসক সংস্থার প্রেসিডেন্ট এলি কোরচিয়া বলেছেন, পুলিশ আরেকটি ইহুদিবিদ্বেষী ট্র্যাজেডি এড়াতে পেরেছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম ফ্রান্স থ্রি জানিয়েছে যে, ঘটনাস্থলে দমকলকর্মীরা রয়েছেন। রুয়েন সিটি হলের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রুয়েনের মেয়র নিকোলাস মেয়ার রসিনাউল বলেন, নরম্যান্ডি শহর এ ঘটনায় বিধ্বস্ত ও হতবাক।
গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরুর পর থেকে পশ্চিম ইউরোপের অন্যান্য জায়গার মতো ফ্রান্সেও ইহুদিবিদ্বেষ বেড়েছে।
এর আগে ২০১৬ সালে সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের হামলায় কেঁপে উঠেছিল রুয়েন শহর। তখন রুয়েনের দক্ষিণ অংশের সেঁত-এতিয়েন-দু-রুভরে শহরে উপাসনা পরিচালনার সময় এক পুরোহিতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।

আগামী ৬ অক্টোবরের বিধানসভা উপনির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গিরিরাজ সিং। আজ শনিবার তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আমলে ব্যাপক অপরাধ ও তোলাবাজির কারণে রাজ্যের...
১ ঘণ্টা আগে
ভারতের বিহারের পূর্ণিয়ায় ভিন্ন জাতের দলিত এক যুবককে বিয়ে করেন ১৮ বছরের এক তরুণী। আর এতে ক্ষুব্ধ হয়ে মেয়ের প্রতীকী শেষকৃত্য করেছে তাঁর পরিবার। ওই তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করার পর পরিবার এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন। এর আগে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে এক পুরোনো হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী গোষ্ঠী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনীর অন্যতম সর্বাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫-এর অত্যন্ত সংবেদনশীল কিছু যন্ত্রাংশ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে