রাশিয়ায় মস্কোর কাছে একটি কনসার্ট হলে ভয়াবহ হামলায় জড়িত সন্দেহে কাজাখ বংশোদ্ভূত একজনসহ মোট আটজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের আদালতে হাজির করার কয়েকটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আইনি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণের মাধ্যমে তাদের বিচার করা এবং নির্যাতন না করার ব্যাপারে সতর্ক করেছেন রাশিয়ার মানবাধিকার বিষয়ক কমিশনার তাতিয়ানা মস্কালকোভা।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বলা হয়েছে, হামলায় অভিযুক্ত চার ব্যক্তির পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে তদন্তকারীদের একটি দল তাজিকিস্তানে গিয়েছে।
রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠের ক্রাসনোগরস্ক শহরে কনসার্ট হলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জনে। ক্রাসনোগরস্ক শহরের ক্রোকাস সিটি হলে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইসলামিক স্টেট-খোরাসান বা আইএস-কে এই হামলার দায় স্বীকার করে। হামলার পরপরই যুক্তরাষ্ট্র দাবি করে যে, তারা রাশিয়াকে এই ব্যাপারে আগেভাগেই সতর্ক করেছিল।
কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে হামলাকারীদের ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর বলে উল্লেখ করেননি। বরং, হামলাকারীদের প্রসঙ্গে তিনি বলেছেন যে, তারা ইউক্রেনে পালানোর চেষ্টা করছিল।
পুতিন বলেছেন, ইউক্রেনের কিছু লোক হামলাকারীদের রাশিয়া থেকে সীমান্ত অতিক্রম করতে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে ইউক্রেন এই হামলায় কোনো ধরনের ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে। কনসার্ট হলে হামলার দায় ইউক্রেনের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে পুতিনকে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কনসার্ট হলে হামলাকারী চারজনের ছবি প্রকাশ করেছিল ইসলামিক স্টেট (আইএস)। রাশিয়া বলেছে, সেই চারজন হামলার কথা স্বীকারও করেছে। তবে অভিযুক্তদের যখন আদালতে হাজির করা হয়ে সে সময় তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এতে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে যে, তাদের নির্যাতন করা হয়েছে।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ভিডিও প্রকাশিত হওয়ার পর রুশ সংবাদ সংস্থা তাসকে এই উদ্বেগের কথা বলেন রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মস্কালকোভা। ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত একজনের কানের একটি অংশ কাটা।
তাতিয়ানা মস্কালকোভা বলেন, বন্দী এবং আসামিদের ওপর নির্যাতন করা একেবারেই অগ্রহণযোগ্য।
এ ব্যাপারে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্ত করছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে