
যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলের গায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের ছবি প্রজেক্ট করার ঘটনায় গতকাল মঙ্গলবার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাম্প যুক্তরাজ্যে তাঁর রাষ্ট্রীয় সফরের সময় এই রাজপ্রাসাদেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আতিথ্য গ্রহণ করবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রাতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছান ট্রাম্প। আজ তিনি লন্ডনের প্রায় ২৫ মাইল পশ্চিমে উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের উষ্ণ অভ্যর্থনা পাবেন।
ট্রাম্প রাজপ্রাসাদে যাওয়ার আগের দিন অর্থাৎ, গতকাল বিক্ষোভকারীরা উইন্ডসর ক্যাসেলের কাছে ট্রাম্প ও এপস্টেইনের ছবি সংবলিত একটি বিশাল ব্যানার খুলে ধরে। পরে তারা দুজনের বেশ কিছু ছবি ক্যাসেলের একটি টাওয়ারের ওপর প্রজেক্ট করে।
পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, উইন্ডসর ক্যাসেলে ‘অননুমোদিত প্রজেকশনের’ ঘটনায় সন্দেহভাজন চার প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে। তারা এটিকে একটি ‘পাবলিক স্টান্ট’ হিসেবে বর্ণনা করেছে। চারজন এখনো পুলিশের হেফাজতে আছে।
গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাটরা এপস্টেইনকে ২০ বছরের বেশি আগে ট্রাম্পের লেখা একটি জন্মদিনের চিঠি প্রকাশ করে। যদিও হোয়াইট হাউস এর সত্যতা অস্বীকার করেছে।
সেই চিঠিও গতকাল উইন্ডসর ক্যাসেলের ওপর প্রজেক্ট করেছিলেন বিক্ষোভকারীরা। এপস্টেইন যাদের নিপীড়ন করেছিলেন তাদের ছবি, তাঁর বিরুদ্ধে করা মামলার সংবাদ প্রতিবেদন এবং পুলিশের তদন্ত প্রতিবেদনও রাজপ্রাসাদের গায়ে প্রজেক্ট করা হয়।

মিয়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছেন যে, মিয়ানমারের ভূখণ্ড ‘ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।’ গতকাল সোমবার ভারত সফররত মিয়ানমারের প্রেসিডেন্ট এই আশ্বাস দেন।
৬ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো মুসলিম প্রতিনিধি ছাড়া সরকার গঠিত হয়েছে। গতকাল সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লাগাম টানার চেষ্টা করছেন। তিনি বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পরিকল্পনায় কার্যত ব্রেক কষে দিয়েছেন। গতকাল সোমবার লেবাননে ইসরায়েলের সামরিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় ট্রাম্প নেতানিয়াহুর...
২ ঘণ্টা আগে
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈরুতে কোনো সেনা যাবে না। যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে আনা হয়েছে।’
৭ ঘণ্টা আগে