ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির বহুল প্রতীক্ষিত স্মৃতিকথামূলক বই ‘স্পেয়ার’ বাজারে আসবে এ মাসের ১০ তারিখে। সেই বইয়ে অগ্রজ প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেছেন প্রিন্স হ্যারি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রিন্স হ্যারি তাঁর বইটিতে লিখেছেন, তাঁর স্ত্রী মেগানকে প্রিন্স উইলিয়াম ‘অভদ্র’, ‘রূঢ়’, ‘বেয়াদব’ বলেছেন। এ নিয়ে ভাইয়ের সঙ্গে তিনি বাগ্যুদ্ধে জড়ান। একপর্যায়ে হ্যারির কলার চেপে ধরেন উইলিয়াম।
এর পরের ঘটনা উইলিয়াম লিখেছেন এভাবে—‘ঘটনা খুবই দ্রুত ঘটল। তিনি আমার কলার চেপে ধরে ঝাঁকাতে থাকলেন। আমার গলার নেকলেস ছিঁড়ে গেল। এরপর তিনি আমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিলেন। আমি ছিটকে কুকুরের খাবার রাখা পাত্রের ওপর পড়ে গেলাম। পাত্রটি ভেঙে আমার পিঠ কেটে গেল। আমি হতবাক হয়ে ওখানেই শুয়ে থাকলাম। তিনি আমার পায়ের কাছে এসে দাঁড়ালেন এবং ঘর থেকে বের হয়ে যেতে বললেন।’
গত বছরের সেপ্টেম্বরে মারা গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুর পর রাজার সিংহাসনে আরোহণ করেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির বাবা ৭৪ বছর বয়সী চার্লস।
তারপর থেকেই দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের বিষয়গুলো প্রকাশ্যে আসতে শুরু করে।
২০২০ সালে স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে ক্যালিফোর্নিয়ায় চলে গেছেন প্রিন্স হ্যারি। এরপর থেকে রাজপরিবার ও ভাইয়ের সঙ্গে হ্যারির সম্পর্কের আরও অবনতি হয়েছে।
গত বছর বিখ্যাত টেলিভিশন তারকা অপরা উইনফ্রের সঙ্গে একটি সাক্ষাৎকারে বসেছিলেন প্রিন্স হ্যারি। সেই সাক্ষাৎকারে তিনি রাজপরিবার ও ভাইবোন সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন। এ ছাড়া নেটফ্লিক্সের একটি তথ্যচিত্রে হ্যারি ও ৪১ বছর বয়সী মেগান তাঁদের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমানোর নেপথ্যের কারণ বলেছেন। সেই তথ্যচিত্রে তাঁরা রাজপরিবারের সঙ্গে তাঁদের নানা নেতিবাচক অভিজ্ঞতা অকপটে প্রকাশ করেছেন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে