প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াই করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। কনজারভেটিভ পার্টির এমপিরা তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি নিজ দলের এমপিরাও তাঁর পদত্যাগের বিষয়ে সরব হয়েছেন। মাত্র দেড় মাস আগে দায়িত্বগ্রহণ করা লিজ ট্রাসের গদিচ্যুত হওয়া এখন সময়ের ব্যাপারমাত্র।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যে তিনি তাঁর ঘনিষ্ঠ মিত্র ও অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। আর নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন জেরেমি হান্টকে।
আজ সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের মন্ত্রী এবং বিদ্রোহী টোরি এমপিদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী একাধিক বৈঠক করবেন বলেও গার্ডিয়ান জানিয়েছে।
প্রধানমন্ত্রী হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় লিজ ট্রাস কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মূলত ওই প্রতিশ্রুতির কাঁধে ভর করেই তিনি প্রধানমন্ত্রী হোন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পরই সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন তিনি। তারপরই লিজ ট্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন এমপিরা।
প্রায় তিন সপ্তাহ আগে পার্লামেন্টে সংক্ষিপ্ত বাজেট ঘোষণা করেন কাওয়াসি কোয়ারতেং। ওই বাজেটে কর ছাড়ের আধিক্য থাকায় সমালোচনার ঝড় ওঠে। পুঁজিবাজারে শুরু হয় অস্থিরতা। এর পরিপ্রেক্ষিতে কাওয়াসি কোয়ারতেংকে সরিয়ে দিয়ে জেরেমি হান্টকে অর্থমন্ত্রী করেন লিজ ট্রাস।
কিন্তু তাতেও সংকটের মেঘে সরছে না ট্রাসের কপাল থেকে। কনজারভেটিভ পার্টির এমপিরা মনে করছেন, দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। ট্রাসের ভেতর দেশের পরিস্থিতি পাল্টানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সুতরাং তাঁকে পদত্যাগে বাধ্য করাই ভালো বিকল্প। অনেক এমপি আগাম নির্বাচনের দাবিও তুলেছেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২৩ মিনিট আগে
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত করা হলো চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা বহুল প্রতীক্ষিত সড়ক সেতু ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে সেতুটি
১ ঘণ্টা আগে
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে