খালা শেখ হাসিনার আর্থিক দুর্নীতির সঙ্গে সংযোগের অভিযোগ ওঠার পর যুক্তরাজ্য সরকারের ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক।
আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিপরিষদের মানদণ্ডবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের জন্য আহ্বান জানান।
বিষয়টি সামনে আসে যখন জানা যায়, সিটি ও দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা টিউলিপ সিদ্দিক তাঁর খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তির দেওয়া বাড়িতে বসবাস করেছেন।
মধ্য লন্ডনের কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের ফ্ল্যাট, হ্যাম্পস্টেডে একটি বাড়িসহ বেশ কয়েকটি সম্পত্তি শেখ হাসিনাঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে বিনা মূল্যে পেয়েছেন টিউলিপ ও তাঁর পরিবার। যুক্তরাজ্যের একাধিক সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি বেশ চাপের মধ্যে ছিলেন।
এরপরই তাঁর বিরুদ্ধের ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়। কয়েক দিন ধরে গুঞ্জন চলছিল, টিউলিপ সরকার থেকে পদত্যাগ করবেন। অবশেষে তিনি সরে যেতে বাধ্য হলেন।

রাশিয়ার হামলায় ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে কৃষিপণ্য রপ্তানি প্রায় থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশটির কৃষকেরা। ভালো ফলন হওয়া সত্ত্বেও শস্য বিক্রি করতে না পারায় কৃষকদের অর্থসংকট তীব্র হচ্ছে। এর ফলে শুধু চলতি মৌসুম নয়, আগামী বছরের ফসল উৎপাদনও ঝুঁকির মুখে পড়েছে।
৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার হামাসের সঙ্গে বিরল এক বৈঠকে বসেছিলেন। বৈঠকে মার্কিন-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে আগুন লেগে অন্তত ছয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন...
১ ঘণ্টা আগে