
রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করেছে ইউক্রেনের গোয়েন্দারা। তাদের লক্ষ্য ইউক্রেন চলমান যুদ্ধ রাশিয়ার অভ্যন্তরে, সম্ভব হলে ক্রেমলিনের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। রাশিয়াকে এমন আঘাত হানা হবে, যাতে তারা অনুভব করতে পারে যে তাদের হৃৎপিণ্ডে তীক্ষ্ণ সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর প্রধান মেজর জেনারেল ভাসিলি মালিয়ুক এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা তো আমাদের পরিকল্পনা ফাঁস করতে পারি না। তবে আমাদের পরিকল্পনা শত্রুদের হতবাক করে দেবে।’
জেনারেল মালিয়ুক রুশদের ইঙ্গিত করে বলেন, ‘দখলদারদের বুঝতে হবে লুকানো সম্ভব হবে না। আমরা সব জায়গায়ই শত্রুদের খুঁজে বের করব।’ তবে ইউক্রেনীয় গোয়েন্দারা রাশিয়ায় কী ধরনের অভিযান চালাবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও কিছু ইঙ্গিত দিয়েছেন তিনি। যেমন—ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডে রুশ সম্পদ, বিশেষ করে সামরিক সম্পদের ওপর হামলা চলবে অব্যাহতভাবে। এমনকি প্রয়োজনে রাশিয়ার অভ্যন্তরেও হামলা চালানো হতে পারে।
এ সময় মালিয়ুক মজা করে বলেন, ‘আমরা সব সময়ই নতুন সমাধান খুঁজছি। তাই তুলা সব সময়ই জ্বলতে থাকবে।’ ইউক্রেনে সাধারণত তুলা জ্বলা বলতে বিস্ফোরণকে বোঝানো হয়। বিষয়টি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এসবিইউ নির্ধারিত লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে হামলা চালায়। আমরা শত্রুর হৃৎপিণ্ডে সুই ঢুকিয়ে দেব।’ তিনি আশা প্রকাশ করেন, এসব কর্মকাণ্ড ইউক্রেনের জয়কে ত্বরান্বিত করবে।
এসবিইউর প্রধান জানান, মূলত ক্রিমিয়া ও কৃষ্ণসাগর এলাকাকে কেন্দ্র করে এসবিইউ বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।

নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
১০ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার উপকূলে ২৬ বছর ধরে রহস্য হয়ে থাকা এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনার অবশেষে সমাধান হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে মানুষের একটি হাড় পাওয়ার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে, সেটি ১৯৯৯ সালে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে জোনাথন রাক্সার।
১০ ঘণ্টা আগে
ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে
১২ ঘণ্টা আগে
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ এবং প্রত্যেক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২০ সেপ্টেম্বর) নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব পরিকল্পনার...
১৪ ঘণ্টা আগে