রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি একটি হত্যাচেষ্টার হাত থেকে বেঁচে গেছেন। স্থানীয় সময় বুধবার জেনারেল জিভিআর নামের টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য প্রকাশ করা হয়েছে। স্পেনভিত্তিক গণমাধ্যম ইউরো নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
তবে কখন এবং কোথায় প্রেসিডেন্ট পুতিনকে হত্যাচেষ্টা করা হয়েছিল তা ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়নি। শুধু বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করার পর পুতিনের স্বাস্থ্য ও জীবন ঝুঁকিতে আছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এর আগে ২০১৭ সালে পুতিন নিজেই প্রকাশ্যে বলেছিলেন, অন্তত পাঁচবার তিনি হত্যাচেষ্টার হাত থেকে বেঁচে গেছেন।
টেলিগ্রাম চ্যানেলের অ্যাকাউন্টটি বলেছে, পুতিনের লিমুজিন গাড়ির বাম দিকের সামনের চাকাটি হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। এরপর দ্রুত ধোঁয়া বের হতে শুরু করে। ইউরো নিউজ জানিয়েছে, ধোঁয়া বের হওয়ার পরেও গাড়িটি নিরাপদে চালানো গেছে। রুশ প্রেসিডেন্ট অক্ষত ছিলেন। তবে এ ঘটনার পর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় অন্যান্য গণমাধ্যমও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সে সব প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন একটি ছদ্মবেশী মোটর শোভাযাত্রা করে তাঁর সরকারি বাসভবনে যাচ্ছিলেন। সে সময় এ ঘটনা ঘটেছে।
সেন্ট পিটার্সবার্গের একদল রাজনীতিবিদ পুতিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পিটিশন স্বাক্ষর করার এক সপ্তাহ পরে এমন ঘটনা ঘটল।

মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
১০ মিনিট আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গাজার শিশুদের কাছে ঘুড়ি ওড়ানো একসময় ছিল শৈশবের স্বাভাবিক আনন্দের অংশ। কিন্তু এখন একটি ঘুড়ি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে উড়ে গেলেও সেটি নতুন করে হামলার অজুহাত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অচল সরাসরি সংলাপ আবারও শুরু করার উদ্যোগে নতুন আশার আলো দেখছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরের পর ইসলামাবাদ জানিয়েছে, সংঘাত বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আলোচনার পথ তৈরি করতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।
৪ ঘণ্টা আগে