পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে প্রেমিকসহ তার ১০ বন্ধু ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনা অভিযুক্তরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছেড়েছে।
গত ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল ইস্টার হলিডে চলাকালে এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বন্ধুরাও ১১ থেকে ১৬ বছর বয়সী। গত ২৫ এপ্রিল তাঁদের গ্রেপ্তার করা হয়।
ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার মূল হোতা বা সন্দেহভাজন ওই কিশোরীর সাবেক প্রেমিক (কিশোর)। সে ওই কিশোরীকে দেশটির পশ্চিম ফ্ল্যান্ডার্সের কর্ট্রিজকের কাবুটারবোস নামক একটি জঙ্গলে ডেকে নিয়ে যায়। জায়গাটি পর্বত বাইকারদের কাছে জনপ্রিয় এবং একটি মহাসড়কের কাছাকাছি অবস্থিত।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই স্থানে ডেকে নিয়ে সাবেক কিশোর প্রেমিক মেয়েটির ওপর চড়াও হয়। কিশোরের সঙ্গে বেশ কয়েকজন ছেলেও ছিল। তাঁরাও মেয়েটিকে যৌন নির্যাতন করে। এ সময় কিশোর গ্যাংটি স্মার্টফোনে যৌন নির্যাতনের চিত্র ধারণ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে ছড়িয়ে দেয়।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ১১ থেকে ১৬ বছর বয়সী দশজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই ‘অভিবাসী বংশোদ্ভূত’ বলে রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর আরও বিস্তারিত তথ্য বেরিয়ে এসেছে। বেলজিয়ান সংবাদমাধ্যম নিউজব্লাড জানিয়েছে, মেয়েটির প্রেমিক ‘লাভারবয় বয়’ বা প্রেমিক ছেলে ধরণের। সে ইচ্ছাকৃতভাবে নিজ প্রেমিকাকে যৌন নির্যাতন করতে বন্ধুদের হাতে তুলে দেয়।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে নিউজব্লাড বলেছে, সন্দেহভাজনদের ‘আচরণ নিন্দনীয়’ এবং ‘প্রতিশোধমূলক মনোভাব’ ছিল। তাদের মধ্যে ‘সামাজিক মূল্যবোধের অভাব’ রয়েছে বলেও জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেয়েটি অন্তত দুই দিন জঙ্গলে কাটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেখানে তাকে কিশোর গ্যাংটি ধর্ষণ ও নির্যাতন করেছে। কিশোর দলে সবচেয়ে ছোট জনের বয়স ১১ বছর।
গোপনীয়তা বজায় রেখে ওয়েস্ট ফ্লান্ডারের প্রসিকিউটর অফিস এই ঘটনা তদন্ত করছে। পাবলিক প্রসিকিউটর অফিসের কর্মকর্তা টম জানসেনস ব্রাসেলস টাইমসকে বলেছেন, দশজন সন্দেহভাজনকে চিহ্নিত এবং গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কিশোর। যেহেতু অপরাধীরা খুব কম বয়সী, তাই আমরা তাদের সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করছি না।

জনসংখ্যা হ্রাস, পরিবর্তনশীল শ্রমবাজার এবং দ্রুত পরিবর্তনশীল শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে চীন। নতুন এই নির্দেশিকায় বিশ্ববিদ্যালয়গুলোকে একঘেয়ে বা একই ধরনের কাঠামোর বাইরে গিয়ে নিজস্ব বিশেষায়িত ভূমিকা ও স্বকীয়তা গড়ে তোলার নির্দেশ...
২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র আবার ইরানের বিরুদ্ধে হামলা শুরু করলে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে হামলার হুমকি দিয়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার এই হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইউকের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগে
স্বাস্থ্যকেন্দ্রে চাকরি নিয়ে রোগী ও কর্মীদের জিনিসপত্র ও অর্থ চুরি এবং প্রতারণার অভিযোগে এক নারীর বিরুদ্ধে ৬৫টি মামলা করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণা, চুরি, আদালতের আদেশ অমান্য, বিশ্বাসভঙ্গ ও অন্যের পরিচয় ব্যবহারের মতো অভিযোগ আনা হয়েছে।
১৭ মিনিট আগে
ভারতের ইথানল শিল্পে চাহিদার চেয়ে বাড়তি উৎপাদনের কারণে ভয়াবহ অতিরিক্ত সরবরাহ সংকটের সঙ্গে লড়াই করছে। একই সময়ে উৎপাদনকারীরা প্রায় ৭০০ কোটি লিটার অব্যবহৃত অতিরিক্ত ইথানল বিক্রির নতুন ক্রেতা এবং বিকল্প বাজার খুঁজতে হিমশিম খাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিক টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে