
ইউক্রেনে দক্ষিণ–পূর্বাঞ্চলের দোনেৎস্ক এবং লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হবে শুক্রবার। আগামীকাল শুক্রবার মস্কোর স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দেবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, আনুষ্ঠিকভাবে ঘোষণা দেওয়ার জন্য আগামীকাল শুক্রবার গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের সেন্ট জর্জ হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘সেখানেই নতুন অঞ্চলগুলোর রাশিয়ায় যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে।’ পেশকভ আরও বলেন, ‘যে চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং ভোটে যারা রাশিয়ার পক্ষে যোগ দিতে রায় দিয়েছিল। তাদের সঙ্গেই চুক্তি স্বাক্ষরিত হবে।’
রাশিয়া আনুষ্ঠানিকভাবে—দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়াকে তাদের সঙ্গ সংযুক্ত করার ঘোষণা দিতে তৎপর হলেও ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে প্রত্যাখ্যান করেছে। প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব বলেছে, মানুষকে বন্দুকের মুখে দাঁড় করিয়ে ভোট নেওয়া হয়েছে। এই অঞ্চলগুলোর মোট আয়তন ইউক্রেনের আয়তনের প্রায় ১৫ শতাংশ। সেই হিসেবে ৬ লাখ বর্গকিলোমিটারের দেশটির প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার রাশিয়ার সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে চুক্তি সাক্ষরের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অঞ্চলগুলোতে মস্কো নিযুক্ত প্রশাসকদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। ওই অনুষ্ঠান শেষে এই বিষয়ে রাশিয়ার পার্লামেন্টে আরও একটি ভাষণ দেবেন পুতিন। এ ছাড়া, এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় মস্কোর রেড স্কয়ারে একটি সংগীত উৎসবেরও আয়োজন করা হয়েছে।

এক সময় হাজার ফুট উঁচুতে উড়োজাহাজে যাত্রীদের সেবা দিতেন এয়ার ইন্ডিয়ার সাবেক এয়ার হোস্টেস নেহা পচিশিয়া। সেখান থেকে তাঁর পুলিশ কর্মকর্তা হয়ে ওঠার গল্পটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হতো। তবে সাফল্যের এক দশক পর সেই পরিচিতি ঢেকে গেছে গুরুতর এক অপরাধের অভিযোগে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনা বা পুরোনো হওয়ার কারণে ‘স্ক্র্যাপ’ বা বাতিল ঘোষণা করা গাড়িগুলো সাধারণত আমেরিকানদের কাছে কেবলই ভাঙারি লোহা-লক্কড়। তবে মধ্য আমেরিকার একদল উদ্যমী মানুষের কাছে এগুলোই জীবিকা ও কর্মসংস্থানের মূল ভিত্তি।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের একটি শপিং সেন্টারে ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের ব্যস্ত ওই শপিং সেন্টারে স্থানীয় সময় শুক্রবারে চালানো এ হামলায় ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত-সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
৭ ঘণ্টা আগে