
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট, পাঁচজন শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি একটি প্যারাসুট প্রশিক্ষণ বিদ্যালয়ের মালিকানাধীন ছিল। এটি ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর বিমানবন্দরসংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে না যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
৩৫ মিনিট আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
২ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের তরুণদের ভূয়সী প্রশংসা করেছেন নেহা। সে সঙ্গে বলেছেন, তাঁদের দেশের চলমান আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশ...
৩ ঘণ্টা আগে