
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আর নিখোঁজ রয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ। আজ রোববার রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
সরকারের পক্ষ থেকে শত শত মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকার কথা বলা হলেও দেশের বিরোধী দলের পক্ষ থেকে পরিচালিত একটি ওয়েবসাইটে নিখোঁজের এই সংখ্যা ৫৫ হাজারের বেশি বলে তালিকাভুক্ত করা হয়েছে।
গণমাধ্যমের খবরে আরও বলা যায়, বিদেশি উদ্ধারকারী দলগুলো দেশটিতে পৌঁছাতে শুরু করেছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে জীবিত ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের কিছু অংশে উদ্ধারকারীরা দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ছে।
জানা গেছে, এসব এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত ও মৃতদেহ উদ্ধার করতে কয়েক দিন ধরে স্বজন ও স্বেচ্ছাসেবকেরা কাজ করে যাচ্ছেন। তবে ভারী যন্ত্রপাতির অভাব ও সরকারি উদ্ধারকারীদের সীমিত উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে ১ হাজার ৬০০-এর বেশি বিদেশি উদ্ধারকারী দেশটিতে পৌঁছেছেন। আরও কয়েকটি দল আসার পথে রয়েছে। গত বুধবার আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী শত শত আফটার শকের পর আন্তর্জাতিক সহায়তা ক্রমেই বাড়ছে।
লা গুয়াইরার অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা কারাবালেদায় মার্কিন হেলিকপ্টার নিয়ে উদ্ধারকারী দলগুলোকে কাজ করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছু এলাকায় উদ্ধার তৎপরতা সমানভাবে পরিচালিত হয়নি। তবে শনিবার কারাবালেদা ও লস কোরালেসের কিছু অংশে ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ চলছিল।
লা গুয়াইরা এলাকায় সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কারাকাস থেকে প্রধান সড়কেও চেকপোস্ট বসিয়েছে। কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত যানবাহনের কারণে জরুরি উদ্ধারকারী দলগুলোর চলাচলে বিঘ্ন ঘটছে। সরকারি উদ্ধারকাজের সঙ্গে যুক্ত নন, এমন বেসামরিক ব্যক্তিদের তল্লাশিচৌকি পার হওয়ার জন্য পরিচয়পত্র দেখাতে হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাব অনুযায়ী, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আর এমনটি হলে এটি হবে গত শতাব্দীর মধ্যে লাতিন আমেরিকার অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী দুর্যোগ।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবি ও স্বাক্ষরসংবলিত একটি বিশেষ ও সীমিত সংস্করণের পাসপোর্টের খসড়া নকশা (রেন্ডারিং) উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এই বিশেষ ভ্রমণ নথিটিকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ বা ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ নামে অভিহিত করেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা কোনো ‘তৃতীয় পক্ষকে’ লক্ষ্য করে নয় এবং এই সম্পর্ক যেকোনো তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত বলে মন্তব্য করেছে বেইজিং।
২ ঘণ্টা আগে
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে স্বামী, স্ত্রী এবং তাঁদের আট বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। এই হামলায় পরিবারের বড় ছেলে (২০) গুরুতর আহত হলেও তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পের প্রায় ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে বেশি...
১৪ ঘণ্টা আগে