
ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীরা জানিয়েছে, তাঁরা যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করে দুটি পরিবহন বিমানের ক্ষতিসাধন করেছেন।
‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের গোষ্ঠীটি এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, দুজন কর্মী অক্সফোর্ডশায়ারের ব্রাইজ নরটন রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে প্রবেশ করে এবং রিফুয়েলিং ও পরিবহনের জন্য ব্যবহৃত দুটি ভয়েজার বিমানের ক্ষতিসাধন করে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তাদের কর্মীরা দ্রুত বিমানের কাছে পৌঁছানোর জন্য বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করেছিলেন। এরপর তাঁরা পুনর্ব্যবহারযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে বিমান এবং রানওয়ের ওপর লাল রং স্প্রে করেন, যা রক্তের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্রওবার (পেরেট ওঠানোর জন্য বাঁকানো রড) দিয়ে বিমানের আরও ক্ষতি করা হয়েছে।
গোষ্ঠীর একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইসরায়েল সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানানো সত্ত্বেও, ব্রিটেন সামরিক পণ্য পাঠানো, গাজার ওপর গুপ্তচর বিমান উড়ানো এবং মার্কিন/ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে রিফুয়েল করার কাজ চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, ওই দুই কর্মী ঘাঁটির নিরাপত্তা কর্মীরা তৎপর হওয়ার আগেই ফিরে এসেছেন।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রতিবাদী গোষ্ঠীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের প্রতিবাদ করার একটি ভিডিও শেয়ার করেছে।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
৪ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
২ ঘণ্টা আগে