বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের পর জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেটকে জিনজিয়াং সফরের অনুমতি দেবে চীন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এমনটি জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
জিনজিয়াং সফরে যেতে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের শীর্ষ কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, জিনজিয়াংয়ের শিবিরে ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে আটকে রেখেছে চীন। তবে এই অভিযোগ চীন বরাবরই অস্বীকার করে। তাদের দাবি, ওই অঞ্চলে ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় তারা ভকেশনাল ট্রেনিং কর্মসূচি চালু রেখেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, মিশেল ব্যাচেলেট সম্প্রতি জিনজিয়াং সফরে যেতে চীন সরকারের অনুমোদন পেয়েছেন। আগামী ২০ ফেব্রুয়ারি বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শেষ হওয়ার পর পর যেকোনো সময়ে এই সফর অনুষ্ঠিত হবে। তবে পূর্বশর্ত হিসেবে বলা হয়েছে, এই সফর ‘বন্ধুত্বপূর্ণ’ হতে হবে। আর এতে তদন্তের কোনো কাঠামো থাকবে না। চীন চায়, মিশেল ব্যাচেলেটের কার্যালয় অলিম্পিকের আগ পর্যন্ত যেন জিনজিয়াং-বিষয়ক প্রতিবেদন প্রকাশ আটকে রাখে।
এদিকে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা অলিম্পিকের আগেই ওই প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন। তবে এ নিয়ে ব্যাচেলেটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বিনিময় ও সহযোগিতার উদ্দেশ্যে ব্যাচেলেটকে অনেক আগে জিনজিয়াং সফরে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে চীন যেকোনো রাজনৈতিক কারসাজির বিরোধিতা করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের বলেছেন, ইরানের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের তিন ঘণ্টাব্যাপী ‘খুব ভালো’ বৈঠক হয়েছে। ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে খুব ভালো, খুবই ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার
২৬ মিনিট আগে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
১০ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে