চীনে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত একটি জাহাজ থেকে এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও তিনজনকে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছেন, হংকং উপকূল থেকে প্রায় ১৬০ নটিক্যাল মাইল অর্থাৎ ২৯৬ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ওই জাহাজটি ঘূর্ণিঝড়ের সময় দুই ভাগে ভেঙে যায়।
চীনের গুয়াংডং ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার আজ সোমবার বলেছে, ‘৪ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে উদ্ধারকারীরা ১২ জনের মরদেহ উদ্ধার করেছে। জাহাজটি যেখানে ডুবেছিল সেখান থেকে আনুমানিক ৫০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম থেকে তাদের উদ্ধার করা হয়।’ তারা আরও বলেছে, ‘সংশ্লিষ্ট বিভাগ উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় নিশ্চিতে কাজ করে যাচ্ছে।’
জাহাজটির বিধ্বস্ত হওয়ার বিষয়টি প্রথম নজরে পড়ে হংকং কর্তৃপক্ষের। স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে ঘূর্ণিঝড় শাবার উৎপত্তিস্থলের কাছাকাছি জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে পায়। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো উদ্ধারকাজ শুরু করা যায়নি। কারণ, তখনো পরিস্থিতি বেশ কঠিন এবং বিপজ্জনক ছিল। এর আগে ঘূর্ণিঝড় শাবা দক্ষিণ চীন সাগরের কেন্দ্রস্থলে উৎপত্তি হয়।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় সময় আজ সোমবার সকাল পর্যন্ত তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে ২৪৬টি নৌযান এবং ৪৯৮টি জেলে নৌকা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। দেশটির ভঙ্গুর জনস্বাস্থ্য ব্যবস্থা ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের মধ্যে এই প্রাকৃতিক বিপর্যয় ধেয়ে আসায় পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে প্রতিবেশী দেশগুলো।
১০ মিনিট আগে
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ কর্মকর্তাদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর অন্তত ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে...
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এবার বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। গত বুধবারের প্রলয়ংকরী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া লা গুয়াইরা অঞ্চলের অন্তত একটি বড় শপিং মলে আজ বৃহস্পতিবার প্রকাশ্যে লুটপাটের ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির সংবাদকর্মীরা...
৯ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে খামেনির জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। তবে তেহরানের এই আমন্ত্রণ নয়াদিল্লিকে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত পরীক্ষায় ফেলে দিয়েছে...
১৪ ঘণ্টা আগে