
ব্রাজিলের রিও ডি জেনিরোতে আজ রোববার (৬ জুলাই) থেকে শুরু হয়েছে ১৭ তম ব্রিকস সম্মেলন। বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর নেতারা এই সম্মেলনে একত্রিত হয়েছেন। তবে, জোটের সবচেয়ে শক্তিশালী সদস্য দেশ চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবারের সম্মেলনে অনুপস্থিত। এই বিষয়টি কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
চীন জানিয়েছে, প্রেসিডেন্ট সি’র পরিবর্তে প্রধানমন্ত্রী লি চিয়াং সম্মেলনে অংশ নিচ্ছেন। তবে সি চিনপিংয়ের অনুপস্থিতির প্রকৃত কারণ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে। ৭২ বছর বয়সী প্রেসিডেন্ট সি চিনপিং ২০১২ সালে ক্ষমতায় আসার পর এবারই প্রথম ব্রিকস সম্মেলনে অনুপস্থিত। জোট সম্প্রসারণ এবং জিওলজিক্যাল ভারসাম্য পুনর্গঠনে চীনের নেতৃত্বে ব্রিকস এক নতুন পর্যায়ে প্রবেশ করলেও, এ সম্মেলনে সির অনুপস্থিতি চীনের ভূমিকায় এক নতুন প্রশ্ন জুড়ে দিচ্ছে।
বলা হয়ে থাকে, প্রেসিডেন্ট সি চিনপিং-ই ব্রিকসকে বিশ্ব ক্ষমতার ভারসাম্য পরিবর্তনে ব্যবহার করেছেন। তবে এবারের সম্মেলনে তাঁর অনুপস্থিতি বৈশ্বিক ক্ষমতা কাঠামোতে ব্রিকসকে হয়তো কিছুটা দুর্বল করে ফেলবে। বিশ্লেষকেরা মনে করছেন, ঘরোয়া অর্থনীতিকে চাঙা করা এবং আসন্ন রাজনৈতিক সম্মেলনের প্রস্তুতির জন্য সি নিজ দেশে ব্যস্ত থাকতে পারেন, তাই হয়তো এবারের সম্মেলনে তিনি অনুপস্থিত।
এ ছাড়া, ব্রিকস সম্প্রসারণের ফলে এর আদর্শিক ধারা দুর্বল হয়েছে, এমন মতও রয়েছে। এর মধ্যে নতুন সদস্যদের অনেকেই স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার অনুসারী হওয়ায়, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মতো গণতান্ত্রিক সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও ধারণা করা হয়।
গত বছর থেকে ব্রিকস জোটে যুক্ত হয়েছে মিশর, ইরান, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এই সম্প্রসারণে ভৌগোলিক বৈচিত্র্য বাড়লেও আদর্শিকভাবে জোটের ঐক্য কিছুটা দুর্বল হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক চং জা ইয়ান মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘ব্রিকস হয়তো এখন সি চিনপিংয়ের অগ্রাধিকার তালিকার শীর্ষে নেই। তিনি এখন দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার দিকেই মনোযোগ দিচ্ছেন।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন, যেমনটি তিনি ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকার ব্রিকস সম্মেলনে করেছিলেন। কারণ, তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ব্রাজিল আইসিসির সদস্য দেশ হওয়ায় পুতিনের সফর নিয়ে কূটনৈতিক জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত।
এদিকে, আগামী ৯ জুলাই যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আলোচনার সময়সীমা শেষ হবে। ধারণা করা হচ্ছে, ব্রিকস সম্মেলনে নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির বিরুদ্ধে কথা বলবেন। তবে সম্মেলনে সি চিনপিংয়ের অনুপস্থিতি ব্রিকস নেতাদের হয়তো ট্রাম্পের সমালোচনার সাহস দেবে না। কারণ ট্রাম্পের নতুন বাণিজ্য নীতিকে টেক্কা দিতে পারে এমন দেশ একমাত্র চীন। এ ছাড়া এবারের সম্মেলনে সি চিনপিংয়ের অনুপস্থিতিতে চীন গ্লোবাল সাউথে নিজেদের ‘যুক্তরাষ্ট্রের বিকল্প শক্তি’ হিসেবে প্রতিষ্ঠার সুযোগও হারাল বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

বালেন্দ্র শাহের নেতৃত্বে নেপালের নতুন সরকার সাবেক ও বর্তমান রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সহায়-সম্পদ তদন্তের জন্য একটি প্যানেল গঠন করেছে। হিমালয় পাদদেশের এই দেশটিতে দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
১ ঘণ্টা আগে
আবারও প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদক বহনকারী দাবি করে চালানো এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে এএফপির প্রতিবেদনে জানা গেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পঞ্চমবারের মতো দেশটিতে এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
১ ঘণ্টা আগে
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজটির ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আছে। জাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম শিপ ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলা সত্ত্বেও হরমুজ প্রণালি হয়ে...
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল আটকে দেওয়ার পর, তেল উৎপাদন কমাতে বাধ্য হওয়ার আগে ইরান অন্তত দুই মাস রপ্তানি বন্ধের ধাক্কা সইতে পারবে। এমনটাই বলছেন বিশ্লেষকেরা। গত ১৩ এপ্রিল শুরু হওয়া এই অবরোধের ফলে চীনের মতো প্রধান ক্রেতার কাছে পৌঁছানো দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি...
৩ ঘণ্টা আগে