চীনের সরকার বা স্টেট কাউন্সিলের ওপর চীনা কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ আরও বেশি করার লক্ষ্যে একটি নতুন আইন পাস হয়েছে। একদলীয় শাসনের এই দেশটির পার্লামেন্ট বলে পরিচিত ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশনে আজ সোমবার এই আইন পাস হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের স্টেট কাউন্সিল বা রাষ্ট্রীয় পরিষদ পরিচালনা সংক্রান্ত আইনের সংশোধনীটির পক্ষে ভোট পড়ে ২ হাজার ৮৮৩টি এবং মাত্র ৮ জন প্রতিনিধি এই আইনের বিরোধিতা করেন। এ ছাড়া অপর ৯ জন প্রতিনিধি এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া হয়েছে বিরত থাকেন।
বিগত কয়েক বছর ধরেই স্টেট কাউন্সিলের ওপর চীনা কমিউনিস্ট পার্টির প্রাধান্য বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সর্বশেষ আজ আরও খর্ব করা হলো এর শক্তি। সাধারণত, চীনের স্টেট কাউন্সিলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। চীনের বর্তমান প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে এই মন্ত্রিসভায় ২১ জন মন্ত্রী আছেন। এ ছাড়া, দেশটির বিভিন্ন প্রাদেশিক ও আঞ্চলিক প্রশাসনও এই স্টেট কাউন্সিলের অধীন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, ১৯৮২ সালে প্রথমবার চীনের স্টেট কাউন্সিল আইনের সংশোধনীর মাধ্যমে কমিউনিস্ট পার্টির হাতে আরও ক্ষমতা হস্তান্তরের প্রবণতা শুরু হয়। যা এখনো অব্যাহত। সংশোধনীর মাধ্যমে নতুন করে যুক্ত অনুচ্ছেদ জোর দিয়ে বলা হয়েছে যে স্টেট কাউন্সিলকে অবশ্যই দলের কেন্দ্রীয় কমিটির কর্তৃত্ব, এর কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্বকে দৃঢ়ভাবে মেনে চলতে হবে এবং শি চিন পিংয়ের চিন্তাধারা অনুসরণ করতে হবে।
হংকংয়ের চায়নিজ ইউনিভার্সিটির আইনের অধ্যাপক রায়ান মিচেল বলেন, ‘এটি চীনে নির্বাহী কর্তৃত্বের পুনর্গঠনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন।’ তাঁর মতে, পার্টির প্রধানই সামগ্রিকভাবে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় সামগ্রিকভাবে নীতি নির্ধারণে একটি অস্বচ্ছ প্রক্রিয়ার সৃষ্টি হবে।

পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলার পর কিয়েভকে আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। গতকাল সোমবার রুটে বলেন, ৩২ দেশের সামরিক জোট রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সমর্থন দেওয়া থেকে পিছিয়ে যাবে না।
১৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার আবারও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তাঁর এই মন্তব্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ছে এবং বৈশ্বিক তেল সরবরাহ হুমকির মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক ভূমিকা নিতে তারা প্রস্তুত। তবে ওয়াশিংটন সরাসরি হস্তক্ষেপে অনাগ্রহী হলেও সৌদি আরব ইসরায়েলের সহায়তা গ্রহণ করবে, এমন সম্ভাবনা কম। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে...
১ ঘণ্টা আগে
মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১৫ ঘণ্টা আগে