চীনে এক শিশুর দেহে প্রথমবারের মতো বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত করা হয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মানুষের মধ্যে ধরনটির ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম।
বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরনটি ২০০২ সালে উত্তর আমেরিকায় প্রথম শনাক্ত হয়। এর আগে এই ধরনে ঘোড়া, কুকুর আক্রান্ত হলেও মানুষের মধ্যে এর সংক্রমণ হয়নি।
গতকাল মঙ্গলবার চীনের স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) পক্ষ থেকে বলা হয়, হেনান প্রদেশ ৪ বছরের এক ছেলেশিশুর দেহে বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত করা হয়েছে। জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ওই শিশু চলতি মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হয়েছিল।
এনএইচসির পক্ষ থেকে আরও জানানো হয়, শিশুটির পরিবার বাড়িতে মুরগি পালন করত । সে বন্য হাঁস অধ্যুষিত এলাকায় থাকত। ছেলেটি সরাসরি পাখি থেকে সংক্রমিত হয়েছে। তবে এই ধরনের ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম রয়েছে। এই শিশুর সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে ‘কোনো অস্বাভাবিকতা’ পাওয়া যায়নি।
এনএইচসি জনসাধারণকে মৃত বা অসুস্থ পাখি থেকে দূরে থাকতে বলেছে। পাশাপাশি জ্বর বা শ্বাসকষ্টের লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে।
২০১৬ ও ২০১৭ সালে বার্ডফ্লুর এইচ৭এন৯ ধরনে সংক্রমিত হয়ে প্রায় ৩০০ লোক প্রাণ হারায়।

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে...
১ ঘণ্টা আগে
মায়ের ওপর গাড়ি তুলে দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এবার ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের সেই আইন বিভাগের ছাত্রীর বিরুদ্ধে নিজের বাবাকেও হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণীর নাম আয়ুশি (২৩)। তিনি এলএলবি শেষ বর্ষের ছাত্রী।
৩ ঘণ্টা আগে
এই ব্ল্যাকআউটের সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি দেশটি। তবে গত সোমবারের একই ধরনের একটি বিদ্যুৎ বিপর্যয়ের পর চলতি বছরে এ নিয়ে মোট চারবার দেশজুড়ে ব্ল্যাকআউটের ঘটনা ঘটল। এর আগে গত মার্চ মাসে আরও দুবার পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।
৩ ঘণ্টা আগে
শুক্রবার আদালত নির্দেশ দিয়েছেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কমিশন কোনো নাগরিক বা সরকারি কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দিতে বাধ্য করতে পারবে না। একই সঙ্গে ইতিমধ্যে জমা পড়া তথ্যের ওপর ভিত্তি করে কারও বিরুদ্ধে আইনি বা শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও করা যাবে না।
৩ ঘণ্টা আগে