বিদেশ থেকে চীনে আসা ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিন স্থগিত করছে দেশটির কর্তৃপক্ষ। আসছে বছর ৮ জানুয়ারি থেকে এই পদক্ষেপ কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।
প্রায় তিন বছরের করোনাকালীন কঠোর বিধিনিষেধ সম্প্রতি শিথিল করতে শুরু করে বেইজিং। তারই সবশেষ পদক্ষেপ এটি। এখন থেকে কাজের উদ্দেশ্যে ও পড়াশোনার জন্য স্টাডি ভিসা নিয়ে কিংবা পরিবারের সঙ্গে দেখা করতে চান যাঁরা, তাঁদের জন্য কার্যত বন্ধ থাকা সীমান্ত পুনরায় খুলে দিচ্ছে চীন।
যদিও বিধিনিষেধ তুলে নেওয়া শুরুর পর দেশটিতে হু হু করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। যদিও আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। কারণ গত রোববার (২৫ ডিসেম্বর) থেকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষে উহানে করোনাভাইরাসের প্রথম সন্ধান মেলার পর কঠোর বিধিনিষেধ বা ‘জিরো কোভিড নীতি’ চালু ছিল দেশটিতে। কিন্তু চলতি বছরের নভেম্বরে বিক্ষোভের মুখে করোনাসংক্রান্ত কঠোর নীতি থেকে সরে আসার ঘোষণা দেয় বেইজিং।
তবে নভেম্বরের শেষ দিকে চীনে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের রেকর্ড হতে থাকে। সংক্রমণের ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। জরুরি বিভাগ ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বয়স্ক ও মধ্যবয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। ‘জিরো কোভিড নীতি’ বাতিল করতে না করতেই চীনের করোনা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

‘সিচুয়েশন রুমে’ শীর্ষ উপদেষ্টাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই উচ্চ-পর্যায়ের বৈঠকটি পরবর্তী পদক্ষেপ বা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পরমাণু ও যুদ্ধবিরতি-সংক্রান্ত কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও হামলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ও তেহরানের আলোচকেরা যখন চুক্তির প্রধান দ্বিমতগুলো দূর করতে কাজ করছেন, ঠিক তখনই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই বার্তা এল।
২ ঘণ্টা আগে
কানাডায় অনলাইনে বিষাক্ত রাসায়নিক বিক্রি করে আত্মহত্যায় সহায়তার অভিযোগে অভিযুক্ত কেনেথ ল’ নামের এক ব্যক্তি আদালতে ১৪টি অভিযোগ স্বীকার করেছেন। শুক্রবার (২৯ মে) অন্টারিওর একটি আদালতে ৬০ বছর বয়সী এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১.৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। ট্রাম্প এই তহবিলকে সরকারের ‘অস্ত্রায়ন’ বা রাজনৈতিক উদ্দেশে ক্ষমতার অপব্যবহারের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছিলেন।
১৮ ঘণ্টা আগে