চীনে সর্বনিম্ন জন্মহারের রেকর্ড হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যার ব্যুরো-র ডাটা অনুসারে, ২০২১ সালে দেশটির মূল ভূখণ্ডে প্রতি হাজারে জন্মহার ৭ দশমিক ৫২। ২০২০ সালে জন্মহার ছিল ৮ দশমিক ৫২। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৯ সালে দেশটির স্টাটিস্টিকস ব্যুরো তথ্য সংগ্রহ করা শুরু করার পর থেকে এই জন্মহার সর্বনিম্ন। ২০২১ সালে চীনে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মাত্র ০.০৩৪ শতাংশ; তথ্য অনুযায়ী যা ১৯৬০ সালের পর থেকে সবচেয়ে কম।
গত কয়েক বছর ধরেই চীনে জন্মহার নিম্নগামী রয়েছে। এমন পরিস্থিতিতে ২০২১ সালে দম্পতিদের তিনটি পর্যন্ত সন্তান নেওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ। এর আগে বহু দশক ধরে কঠোরভাবে ‘এক সন্তান নীতি’ অনুসরণের পর ২০১৬ সালে তা বাতিল করে চীন। সে সময় ঘোষণা দেওয়া হয়, সব দম্পতি দুইটি করে সন্তান নিতে পারবেন।
পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, ‘জনসংখ্যাগত চ্যালেঞ্জটি সুপরিচিত। কিন্তু জনসংখ্যার বার্ধক্যের গতি স্পষ্টতই প্রত্যাশার চেয়ে দ্রুততর।’
জন্মহার কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, জন্মহার ধারণার চেয়েও দ্রুত গতিতে কমছে।
উল্লেখ্য, ডাটা অনুসারে ২০২০ সালে যেখানে ১ কোটি ২০ লাখ শিশুর জন্ম হয়েছে সেখানে ২০২১ সালে শিশু জন্মের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ২০ হাজার জনে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩৮ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে