
প্রতিবছরের ফেব্রুয়ারিতে সুবিশাল দেশটা সেজে ওঠে বিয়ের সাজে। চারদিকে শুধু লাল আর লাল। প্রতিবছরই সেই লালের সঙ্গে জড়িয়ে যায় একেকটা প্রাণীর নাম। একবার মুরগি তো পরের বার ইঁদুরছানা। এবার সেই প্রাণীটা হলো টগবগিয়ে চলা ঘোড়া। বলছিলাম চীনের কথা। আর এবারের চীনের চান্দ্র নববর্ষ হলো ঘোড়ার বছর।
কয়েক দিন ধরেই উৎসবের লালে সেজেছে বেইজিংয়ের অলিগলি। বাদ পড়েনি সাংহাইয়ের আকাশচুম্বী অট্টালিকাও। আজ ১৭ ফেব্রুয়ারি চীনের সবচেয়ে বড় উৎসব—চীনা নববর্ষ। তবে উৎসবটি ‘বসন্ত উৎসব’ নামেই বেশি পরিচিত।
এবারের উৎসবের আমেজটা অন্যরকম। চীনা রাশিচক্রের আবর্তনে এবারের বছরের প্রতীকী প্রাণীটা হলো ঘোড়া। আর চীনা সংস্কৃতিতে ঘোড়া মানেই শক্তি, গতি আর অদম্য আত্মবিশ্বাস।
১২টি প্রাণীর নামে বছর গণনা করা হয় চীনা পঞ্জিকায়। লোকগাথা অনুযায়ী, স্বর্গের দেবতার ডাকে সাড়া দিয়ে যে প্রাণীরা সবার আগে পৌঁছেছিল, তাদের ক্রমানুসারেই নির্ধারিত হয়েছে বছরের নাম। সাহসিকতা ও পরিশ্রমী স্বভাবের কারণে বিশেষ মর্যাদা পায় ঘোড়া।
চীনা বিশ্বাস মতে, ঘোড়ার বছর মানেই স্থবিরতা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার শুভক্ষণ। তবে এই উৎসব কিন্তু এক দিনের নয়, চলে টানা ১৫ দিন।
উৎসবের আগেই চলে ঘর পরিষ্কারের ধুম। আমাদের বৈশাখের মতোই এর উদ্দেশ্য হলো মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অশুভকে বিদায় দিয়ে আমন্ত্রণ জানাতে ঘরে ঘরে টানানো হয় লাল লণ্ঠন ও কাগজের কারুকাজ। সৌভাগ্যকে ডেকে আনতে সবাই দরজার সামনে লাগায় চীনা অক্ষর ‘ফু’ লেখা কাগজ। এই ফু মানেই সৌভাগ্য। এমনিতেও চীনা ঐতিহ্যে লাল হলো সমৃদ্ধির প্রতীক। তাই এই উৎসব যথার্থই লালে লাল!

নববর্ষের আগের রাত খুব জমে ওঠে। দূরদূরান্ত থেকে পরিবারের সদস্যরা বাড়ি ফেরেন। রাতের বিশেষ ভোজের পর বড়রা ছোটদের হাতে তুলে দেন ‘হোং পাও’। চীন শব্দ হোং মানে লাল আর পাও মানে খাম। হোং পাও মানেই কড়কড়ে নতুন নোট। এটা অনেকটা আমাদের ঈদের সালামির মতো।
এদিকে ড্রাগন ও সিংহ নাচ ছাড়া এই উৎসব একেবারেই জমে না। ড্রামের তালে তালে শত শত মানুষের এই নৃত্যশৈলী দেখে থমকে দাঁড়াতে হয়। সেই সঙ্গে আতশবাজির ঝলকানি তো আছেই। অশুভশক্তিকে তাড়াতে আর নতুন বছরকে স্বাগত জানাতে এই আলোকসজ্জা চীনা ঐতিহ্যের অংশ।

চীনা নববর্ষ কিন্তু এখন আর শুধু চীনেই হয় না। এশিয়া, ইউরোপ, আমেরিকায়ও ঘটা করে পালন করা হয় এই উৎসব।
বাংলাদেশেও ব্যতিক্রম নয়। ঢাকায় থাকা চীনা নাগরিক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রতিবছরই নাচ, গান ও চীনা খাবারের জমকালো আয়োজন করা হয়। দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের এক চমৎকার সেতুবন্ধন তৈরি করে দিনটি।

ইন্দোনেশিয়া গাজায় জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে আগামী এপ্রিলের শুরুতেই ১ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে রুশ নাগরিকদের, এমনকি শিক্ষার্থীদেরও বহিষ্কার করার আহ্বান জানিয়ে অশালীন ভাষায় তীব্র বক্তব্য দিয়েছেন। গত শনিবার জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেনেভায় ইরান ও ওয়াশিংটনের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফায় তিনি ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন। স্থানীয় সময় গতকাল সোমবার ট্রাম্প এই মন্তব্য করেন। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকের জন্য সুইজারল্যান্ডের শহর...
৪ ঘণ্টা আগে
ভিনগ্রহের প্রাণী নিয়ে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ওবামার ছোট্ট মন্তব্য ঘিরে ওই বিভ্রান্তির সৃষ্টি হয়।
১৫ ঘণ্টা আগে