প্রায় দুই বছর পর চীনের মূল ভূখণ্ডে ফিরেছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। সোমবার (২৭ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝোউ শহরে নিজের প্রতিষ্ঠিত একটি স্কুল পরিদর্শন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে জ্যাক মা’র স্কুল পরিদর্শনের ছবি ছড়িয়ে পড়ে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা যায়, সোমবার জ্যাক মা হাংঝোউ শহরের ইউনগু স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। ২০১৭ সালে আলিবাবার অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। পরিদর্শনকালে এই ধনকুবের শিক্ষাব্যবস্থা ও আলোচিত চ্যাটজিপিটি প্রযুক্তি নিয়ে কথা বলেন।
হংকংয়ে যাত্রাবিরতি শেষে চীনের মূল ভূখণ্ডে ফেরেন জ্যাক মা। শহরটিতে তিনি বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেন। চিত্রকর্মের একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন তিনি। চিত্রকর্ম ও শিল্পকর্মের বিষয়ে জ্যাক মা’র আগ্রহ নতুন নয়।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জ্যাক মা’র চীনে ফেরার খবর প্রকাশের পর হংকংয়ে আলিবাবার শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে যায়।
উল্লেখ্য, সাউথ চায়না মর্নিং পোস্টেরও মালিক আলিবাবা। তবে আলিবাবার চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েছেন জ্যাক মা। ২০১৯ সালে নিজের ৫৫তম জন্মদিনে তিনি এ পদ ছাড়েন। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে থাকতে শুরু করেন এই ধনকুবের। মাঝে অনেকটা সময় নিরুদ্দেশ ছিলেন জ্যাক মা। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল।
তবে গত বছর খবর প্রকাশিত হয়, জ্যাক মা জাপানের টোকিওতে রয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, চীন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরপরই জ্যাক মা টোকিওতে আত্মগোপনে চলে যান। এরপর তাঁকে সবশেষ হংকংয়ে দেখা যায়।
জ্যাক মা চীনের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কিন্তু চীন সরকারের সমালোচনা শুরু করলে বিপত্তি বাধে। সরকারের সমালোচনার পর জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বেইজিং। এরই জেরে আত্মগোপনে যান তিনি।
সম্প্রতি চীনা কর্তৃপক্ষ বেসরকারি খাতের উন্নয়নে সমর্থনের ঘোষণা দেয়। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বন্ধ করার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে জ্যাক মা দেশে ফিরেছেন বলে মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৪ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৮ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৮ ঘণ্টা আগে