
চীনের আন্তর্জাতিক লেনদেনে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে ইউয়ান। ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারে গুরুত্ব দিচ্ছে চীনা ব্যাংকগুলো। রাশিয়ার সঙ্গে দেশটির ক্রমবর্ধমান বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক মজবুত হওয়ার কারণে আন্তসীমান্ত লেনদেনে ইউয়ানের উত্থানের খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, নিজেদের মুদ্রাকে আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য বেইজিংয়ের প্রচেষ্টাকে ফলপ্রসূ হতে দেখা যাচ্ছে। ফরেন এক্সচেঞ্জের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ইউয়ানের মাধ্যমে আন্তসীমান্ত লেনদেন গত মার্চ মাসে রেকর্ড ৫৪৯ দশমিক ৯ বিলিয়ন ডলারের সমান হয়েছে, যা এক মাস আগে ছিল ৪৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।
তবে পশ্চিমা নিয়ন্ত্রিত গ্লোবাল পেমেন্ট ম্যাসেজিং সিস্টেম সুইফটের মতে, বিশ্বব্যাপী লেনদেনে ইউয়ানের অংশ মাত্র ২ দশমিক ৫ শতাংশ, যেখানে ডলারে লেনদেন ৩৯ দশমিক ৪ শতাংশ এবং ইউরোর মাধ্যমে ৩৫ দশমিক ৮ শতাংশ।
চীন দীর্ঘদিন ধরেই তাদের মুদ্রার ব্যবহার আন্তর্জাতিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে আন্তসীমান্ত লেনদেনের জন্য ইউয়ানের ব্যবহারে জোর দিয়ে আসছে। বৈশ্বিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার তুলনামূলক অনেক কম হলেও এর পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তা বলতেই হয়।
এদিকে চীন থেকে আমদানি ব্যয় পরিশোধে ডলার ব্যবহার করবে না বলে সম্প্রতি জানিয়েছে আর্জেন্টিনা। কমতে থাকা রিজার্ভ বাঁচাতে যুক্তরাষ্ট্রের মুদ্রা বাদ দিয়ে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। এর আগে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ ব্রাজিলও চীনের সঙ্গে বাণিজ্যে ডলার ছেড়ে দিয়েছে।

কম্বোডিয়ার সাবেক বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাজকীয় ক্ষমা প্রদান করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি ২৭ বছরের সাজা ভোগ করছিলেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হুন সেন রাজা নরোদম সিহামোনির পক্ষে ক্ষমার আদেশে স্বাক্ষর করেছেন।
৪০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৈরিতা নিরসনে সম্ভাব্য একটি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সোমবার (২৫ মে) জাপানের সংবাদপত্র ‘নিক্কেই’ মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) উভয় দেশের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে কাবুলের পথে রওনা দিয়েছিলেন ১৯ বছর বয়সী আলিয়া। পরিবারের কাছে তিনি বলেছিলেন, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু সেটি ছিল একটি অজুহাত। আসল কারণ ছিল—বিয়ের হাত থেকে পালানো।
৪ ঘণ্টা আগে