সিরিয়ায় দীর্ঘ সাত বছরের বেশি সময় শরণার্থীশিবিরে আটক থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরে আসা ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট দুই নারীকে দাসপ্রথার অভিযোগে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। শুক্রবার (৮ মে) দেশটির ফেডারেল পুলিশ এই তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়—গ্রেপ্তার হওয়া নারীদের বয়স ৫৩ ও ৩১ বছর। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে সিরিয়ায় একজন নারীকে দাস হিসেবে ব্যবহার ও আটকে রাখার ঘটনা। এসব অপরাধে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। বৃহস্পতিবার রাতে মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের গ্রেপ্তার করা হয়।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের সহকারী কমিশনার স্টিফেন নাট এক বিবৃতিতে বলেছেন, ‘এটি অত্যন্ত গুরুতর অভিযোগের একটি চলমান তদন্ত।’
পুলিশ জানায়, ওই দুই নারী ২০১৪ সালে পরিবারের সদস্যদের সঙ্গে সিরিয়ায় যান। সেখানে তারা নিজেদের বাসায় এক নারীকে দাস হিসেবে রাখতেন বলে অভিযোগ রয়েছে। তবে এই বিষয়ে অভিযুক্ত নারী বা তাদের আইনজীবীদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে পৃথক ঘটনায়, ৩২ বছর বয়সী আরেক অস্ট্রেলীয় নারীকে সিডনি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইএস-এ যোগদানের অভিযোগসহ সন্ত্রাসবিষয়ক বিভিন্ন মামলা করা হয়েছে। এসব অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। শুক্রবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই নারী ২০১৫ সালে তার স্বামীর সঙ্গে সিরিয়ায় যান। তার স্বামী এর আগেই অস্ট্রেলিয়া ছেড়ে আইএসে যোগ দিয়েছিলেন।
অস্ট্রেলিয়া সরকার চলতি সপ্তাহে জানায়, সিরিয়ার শরণার্থীশিবির থেকে চার নারী ও ৯ শিশু সরকারি সহায়তা ছাড়াই দেশে ফেরার পরিকল্পনা করেছেন। তবে চতুর্থ নারীর অবস্থান বা শিশুদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নারী ও শিশুদের দেশে ফিরে আসা নিয়ে দেশটির মধ্যপন্থী সরকার চাপের মুখে পড়েছে। সমালোচকেরা বলছেন, সরকার তাদের দেশে ফেরা ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। তবে সরকারের দাবি, নাগরিকদের দেশে প্রবেশ ঠেকানোর ক্ষেত্রে কর্তৃপক্ষের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে।
উল্লেখ্য, আইএস-এর পতনের পর সিরিয়ার বিভিন্ন শিবিরে সন্দেহভাজন জঙ্গিদের স্বজনদের আটক রাখা হয়। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে আটক আইএস সদস্যদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ভেঙে পড়ার পর এই উদ্যোগ নেওয়া হয়। এসডিএফ এত দিন বিদেশিসহ আইএস-সংশ্লিষ্ট যোদ্ধা ও বেসামরিকদের আটক রাখার দায়িত্বে ছিল।
অস্ট্রেলিয়া সরকার এর আগে ২০২২ সালে সিরিয়ার শিবিরগুলো থেকে চার নারী ও ১৩ শিশুকে দেশে ফিরিয়ে আনে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের তথ্যমতে, বর্তমানে সিরিয়ার আল-রোজ শিবিরে এখনো প্রায় ২১ জন অস্ট্রেলীয় অবস্থান করছেন।

আল জাজিরা মেহের নিউজের বরাত দিয়ে জানিয়েছে, মিনাব উপকূলের জলসীমার কাছাকাছি থাকা ওই পণ্যবাহী জাহাজটিতে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। জাহাজটিতে ১৫ জন নাবিক ছিলেন।
১৫ মিনিট আগে
তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কেটে যাওয়ার মুখে। কংগ্রেস, ভিসিকে ও বাম দলগুলোর সমর্থন নিয়ে অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ১১৮ পার করেছে অভিনেতা থেকে...
২ ঘণ্টা আগে
চলতি মাসের মাঝামাঝিতে পাঁচ দিনব্যাপী এই সফরে লেবার ও কনজারভেটিভ পার্টির ১২ জন এমপি অংশ নেবেন। সফরটির আয়োজন করছে ‘গ্রেট ব্রিটেন-চীন সেন্টার’। এটি মূলত যুক্তরাজ্যের ‘ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ (এফসিডিও) দ্বারা পরিচালিত একটি বেসরকারি সংস্থা, যা চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে...
২ ঘণ্টা আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও দলটির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীকে। শুক্রবার (৮ মে) বিজেপির ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে বিধানসভার সংসদীয় দলনেতা নির্বাচিত করা..
৩ ঘণ্টা আগে