করোনা মহামারির সময় জাপানে সাইকেল চালকের সংখ্যা এত বেড়েছে যে, কর্তৃপক্ষ এখন তাদের নিয়ন্ত্রণের কথা ভাবছে। শুক্রবার এই বিষয়ে নতুন একটি ট্রাফিক আইন চালু করেছে দেশটি। নতুন নিয়মে সাইকেল চালানোর সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করলে তাঁকে জেলে যেতে হবে।
বিবিসি জানিয়েছে, জাপানের সংশোধিত সড়ক ট্রাফিক আইনটি যারা লঙ্ঘন করবে তাদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড কিংবা ১ লাখ ইয়েন জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী, জরিমানার অর্থ ৭৮ হাজার টাকারও বেশি।
জানা গেছে, ২০২১ সাল থেকে জাপানে সাইকেল চালনার সঙ্গে সম্পৃক্ত দুর্ঘটনার সংখ্যা বাড়তে শুরু করেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, করোনা মহামারির সেই সময়টিতে গণপরিবহন এড়ানোর জন্য দেশটির অসংখ্য মানুষ যাতায়াতের জন্য সাইকেল বেছে নিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এখন এতটাই অবনতি হয়েছে যে, কর্তৃপক্ষ সাইকেল চালকদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফোন ব্যবহারের ওপর ক্র্যাক-ডাউন ছাড়াও নতুন ট্রাফিক আইনে মদ্যপ অবস্থায় সাইকেল চালানোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। কেউ মদ্যপান করে সাইকেল চালালে তাঁর তিন বছরের জেল কিংবা ৫ লাখ ইয়েন জরিমানা হবে। বাংলাদেশের মুদ্রায় জরিমানার এই পরিমাণটি ৪ লাখ টাকার কাছাকাছি।
নতুন ট্রাফিক আইন আইন কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই জাপানের ওসাকা শহর কর্তৃপক্ষ অন্তত পাঁচটি লঙ্ঘন রেকর্ড করেছে। এর মধ্যে দুজন পুরুষকে আটক করা হয়, যারা মদ্যপ হয়ে সাইকেল চালাচ্ছিলেন। এদের মধ্যে একজন আবার অন্য একজন সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। তবে ওই দুর্ঘটনায় কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
বিবিসি আরও জানিয়েছে, নতুন ট্রাফিক আইনে দুর্ঘটনার জন্য দায়ী হলেও শাস্তির মুখোমুখি হবেন সাইকেল চালকেরা। এ ক্ষেত্রে তাঁদের ৩ লাখ ইয়েন পর্যন্ত জরিমানা কিংবা এক বছরের জেল হতে পারে।
জাপানে ট্রাফিক দুর্ঘটনার মোট সংখ্যা কমলেও সাইকেল দুর্ঘটনা বেড়েছে। ২০২৩ সালে দেশটিতে ৭২ হাজারের বেশি সাইকেল দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। এই পরিসংখ্যান দেশটির সব ট্র্যাফিক দুর্ঘটনার মধ্যে ২০ শতাংশেরও বেশি। চলতি বছরের প্রথমার্ধে ফোন ব্যবহারের কারণে সাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন।
জাপানের পুলিশ জানিয়েছে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ফোন ব্যবহারের কারণে ৪৫৪টি দুর্ঘটনা ঘটেছে। এই সংখ্যাটি আগের পাঁচ বছরের তুলনায় দ্বিগুণ।
নতুন আইন চালুর আগে গত বছর জাপানি কর্তৃপক্ষ সাইকেল চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক করেছিল। গত মে মাসে দেশটির সংসদ ট্রাফিক লঙ্ঘনের জন্য সাইকেল চালকদের জরিমানা করার অনুমতি দিয়ে একটি বিল পাস করেছিল।
এদিকে, বিভিন্ন দেশে ফুটপাতে সাইকেল চালানো নিষিদ্ধ হলেও জাপানে তা বৈধ। দেশটির ফুটপাতে বিপুলসংখ্যক আরোহীকে সাইকেল চালাতে দেখা যায়।

সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে তারা সরকারকে আগামী সাত দিন সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে ইসরায়েলি সেনারা গাড়িটি থামানোর নির্দেশ দেয়...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদিপশুর শরীরে ‘স্ক্রুওয়ার্ম’ নামক একধরনের মাংসখেকো পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরই টেক্সাস থেকে সব ধরনের গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা...
৬ ঘণ্টা আগে
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সূচনা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি অল্প সময়ে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়।
৮ ঘণ্টা আগে