নিজ দেশ থেকে পালিয়ে সিঙ্গাপুরে আশ্রয় নেওয়া শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে দুই সপ্তাহের সংক্ষিপ্ত ভ্রমণ পাস দিয়েছে সিঙ্গাপুর। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথোরিটির (আইসিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
আইসিএ এক বিবৃতিতে বলেছে, গত ১৪ জুলাই ‘ব্যক্তিগত সফরে’ সিঙ্গাপুরে এসেছেন গোতাবায়া রাজাপক্ষে। তারপর তাঁকে ১৪ দিনের স্বল্প-মেয়াদি ভিজিট পাস (এসটিভিপি) দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা থেকে যারা ভ্রমণের জন্য সিঙ্গাপুরে আসেন তাদের সাধারণত ৩০ দিন মেয়াদি ভ্রমণ পাস দেওয়া হয়।
মেয়াদ বাড়াতে হলে অনলাইনে আবেদন করতে হবে বলে জানিয়েছে আইসিএ।
নজিরবিহীন গণবিক্ষোভের জেরে গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন এবং সেখান থেকেই ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করে যান। এরপর গতকালের নির্বাচনে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থেকে স্থায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সিঙ্গাপুরের স্থানীয় দৈনিক স্ট্রেইটস টাইমস জানিয়েছে, গত ১৪ জুলাই সৌদি এয়ার লাইনসের একটি উড়ো জাহাজে চেপে সিঙ্গাপুরে পৌঁছান ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষে। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ও দুজন নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।
এরপরই গুঞ্জন ওঠে, গোতাবায়া কত দিন থাকতে পারবেন সিঙ্গাপুরে। তখন সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, ‘গোতাবায়াকে ‘‘একটি ব্যক্তিগত সফরে’’ সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তিনি সিঙ্গাপুরে বসবাসের জন্য আশ্রয় চাননি। সিঙ্গাপুর আশ্রয়ের জন্য অনুরোধ মঞ্জুর করে না।’

ইয়েমেনের হুতিরা গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় শহর আল-মাখার (মোখা) নিয়ন্ত্রণে নিয়েছে। গোষ্ঠীটি এখন কৌশলগত বাব এল-মান্দেব প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোখা দখলের ফলে ইয়েমেনের লোহিত সাগর অঞ্চলের প্রায় পুরো উপকূলই এখন এক
৩৬ মিনিট আগে
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার অভ্যন্তরে আর্কটিক অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস কারখানায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ওই হামলার পর কারখানাটিতে আগুন ধরে যায়।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের চলতি বছরের প্রতিরক্ষা বাজেটে ২৭ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতি পূরণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও জাপানের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে কিয়েভ। গত মাসে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফর করা ইউরোপীয় কর্মকর্তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার সময় এ বছর ইরানের একটি সন্দেহজনক পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণকাজ হয়েছে। ছয় বছরের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে একদল বিশ্লেষক এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে