মাসে একবার চুল কাটান এই শাসক। আর এতেই তাঁর খরচ হয় ২০ হাজার ডলার বা ১৭ লাখ ২১ হাজার টাকা। বলা হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোকাইয়ার কথা। ছোট্ট দ্বীপদেশ ব্রুনাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি দেশটির একাধিক মন্ত্রণালয়ের প্রধানও তিনি। বিশ্বজুড়ে যে কয়েকজন বেশি খরচ করেন, তাঁদের একজন বোকাইয়া।
ব্রুনাইয়ের সুলতানের সন্তান হওয়ার কারণে জন্ম থেকে ধনী বোকাইয়া। তাঁর জন্ম ১৫ জুলাই ১৯৪৬ সালে। তবে বাবা তৃতীয় সুলতান ওমর আলি সাইফউদ্দিন ১০ সন্তানের মধ্যে তাঁকেই দেশ চালানোর দায়িত্ব দেন। ১৯৬৭ সালে ব্রুনাইয়ের সুলতান হন বোকাইয়া। দেশটির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে নিজেদের প্রাসাদেই প্রাথমিক শিক্ষা শেষ করেন বোকাইয়া। পরে অবশ্য উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে যোগদান করেন তিনি। এরপর যুক্তরাজ্যের রয়্যাল অ্যাকাডেমি থেকে স্নাতক স্তরের ডিগ্রি লাভ করেন। এখন পর্যন্ত তিনটি বিয়ে করেছেন বোকাইয়া। ২০১২ সাল পর্যন্ত তাঁর পাঁচটি পুত্রসন্তান ও সাতটি কন্যাসন্তান রয়েছে বলে জানা যায়।
হটকারস রিপোর্ট নামে একটি ওয়েবসাইটের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, বোকাইয়ার মোট সম্পদের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার বা ২ লাখ ৫৮ হাজার ২৯ কোটি টাকা। ব্রুনাইয়ের ৯২তম সুলতানের ১১০টি গ্যারেজে রয়েছে প্রায় ৭ হাজার গাড়ি। তার মধ্যে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারি, সব মিলিয়ে যার মূল্য ৫০০ কোটি ডলারেরও বেশি। সেই সঙ্গে রয়েছে একাধিক বিলাসবহুল প্রাইভেট জেট। রয়েছে সোনায় মোড়া বোয়িং ৭৪৭-৪০০ বা এয়ারবাস এ৩৪০-২০০ জেটও।
ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদও কম জমকালো নয়। ওই প্রাসাদে রয়েছে ১ হাজার ৭০০ কক্ষ। ২৫৭টি বাথরুম। সঙ্গে পাঁচটি সুইমিং পুল। পাশাপাশি ১১০টি গ্যারেজ এবং ২০০ ঘোড়ার জন্য শীতাতপনিয়ন্ত্রিত আস্তাবলও।
বিলাসী সুলতান বোকাইয়া মাসে অন্তত একবার তাঁর চুল কাটান। তিন থেকে চার সপ্তাহ অন্তত তাঁর চুলের কায়দা ঠিক রাখতে খরচ পড়ে ২০ হাজার ডলার বা ১৭ লাখ ২১ হাজার টাকা—এই দাবি করেছে ন্ডিয়া টাইমস। লন্ডন থেকে আসেন তাঁর হেয়ারড্রেসার। তাঁকে বিমানভাড়া হিসেবে ১২ হাজার ডলার দেন সুলতান।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের পর ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় পঞ্চম-শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি সুলতান হাসানাল বোকাইয়াকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। ১৯৮৮ সালে ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন সুলতান বোকাইয়া।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে