মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির পরপরই দেশটির জান্তাসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এই নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে সামরিক শাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত দুটি সংস্থা এবং চার ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো শ্বে বায়াইন ফিউ গ্রুপ অব কোম্পানিজ এবং শিপিং ফার্ম মিয়ানমার ফাইভ স্টার লাইন কোম্পানি লিমিটেড।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে অস্থিরতা দেখা দেয়। জান্তাবিরোধী গণবিক্ষোভ এবং ভিন্নমত দমনে ব্যাপক হামলা চালাচ্ছে জান্তাবাহিনী। এর মধ্যে গত বুধবার জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে সামরিক সরকার।
যুক্তরাষ্ট্র জানায়, গত তিন বছরে মিয়ানমারের জান্তাবাহিনী ক্রমাগতভাবে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশটির জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। সেই সঙ্গে স্বাধীনভাবে জনগণের নেতা নির্বাচনের ক্ষমতাকে অস্বীকার করেছে। ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক এলাকায় হামলা চালানোর জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে সহায়তা করেছে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, ‘আমাদের পদক্ষেপটির ফলে মিয়ানমারের জনগণের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য প্রয়োজনীয় সম্পদ থেকে সামরিক সরকারকে বঞ্চিত করা হবে। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের শাসনক্ষমতা দখল করেই দেশটিতে জরুরি অবস্থা জারি করে জান্তা। পরে গত বুধবার জরুরি অবস্থা আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হলেও জান্তা নির্বাচন বিলম্বের ইঙ্গিত দিয়েছে।
দেশটির নির্বাচনী সংস্থার প্রধান থেইন সোকেও বহিষ্কার করেছে সামরিক সরকার। গত বুধবার জান্তা ঘোষণা করেছে, থেইন সোকে স্বাস্থ্যগত কারণে অবসর নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কো কো নামের একজনকে নির্বাচনী সংস্থার প্রধান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৭ মিনিট আগে
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল। এমনকি দাবি করেছিলে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানে মূসা নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেই দাবি উড়িয়ে দিয়ে হাশিম মূসাকে সংবাদ সম্মেলনে হাজির...
৪০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করলে ইরান আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে তেহরান কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত....
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
২ ঘণ্টা আগে