আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ চলাকালীন আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭০-৮০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দুজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। চলতি সপ্তাহে ধর্মীয় প্রতিষ্ঠানে এটি তৃতীয় হামলার ঘটনা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে এ হামলার দায় স্বীকার করেছে আইএস এর আফগান শাখা আইএ-খোরাসান (আইএস-কে)।
কর্মকর্তারা বলছেন, মার্কিন বাহিনী চলে যাওয়ার পর এটি সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।
রাষ্ট্র-পরিচালিত বখতার বার্তা সংস্থা জানিয়েছে, শুক্রবারের হামলায় ৪৬ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে টলো নিউজ জানিয়েছে, বোমা হামলার সময় মসজিদে ৩০০ জনের বেশি লোক ছিল। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবিগুলোতে দেখা গেছে, মসজিদের ভেতরে নিহত ব্যক্তিদের মরদেহ পড়ে আছে। মসজিদটি সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, 'একটি বিশেষ ইউনিট ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করছে।'
আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে