আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, মার্কিন বাহিনী চলে যাওয়ার পর এটি সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবিগুলোতে দেখা গেছে, মসজিদের ভেতরে নিহত ব্যক্তিদের মরদেহ পড়ে আছে। মসজিদটি সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের। এ ছাড়াও বিস্ফোরণে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক কর্মকর্তা বলেছেন, শুক্রবারের হামলায় ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কয়েক ডজন ব্যক্তি।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, 'একটি বিশেষ ইউনিট ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করছে।'
কুন্দুজের এক বাসিন্দা জানান, নামাজ পড়ার সময়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক হাসপাতালের কর্মী জানান, ‘আমরা ১৫টি মরদেহ পেয়েছি এবং আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ৯০ জনকে। তবে এ সংখ্যা কমবেশি হতে পারে। এখনো হাসপাতালে আসছেন অনেকে।’

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে