
অস্ট্রেলিয়ার দুর্গম বনের মধ্যে ১২ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হওয়া জার্মান ব্যাকপ্যাকার ক্যারোলিনা উইলগা বলেছেন, ‘আমি বেঁচে আছি—এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
২৬ বছর বয়সী উইলগাকে গত শুক্রবার জীবিত উদ্ধার করা হয়। আজ সোমবার পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশ বাহিনীর মাধ্যমে তিনি প্রথমবারের মতো একটি বিবৃতি প্রকাশ করেছেন। উইলগা জানান, গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। ফলে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে গাড়ি থেকে নেমে বনের মধ্যে হারিয়ে যান তিনি।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গত বৃহস্পতিবার পুলিশের একটি হেলিকপ্টার পশ্চিম অস্ট্রেলিয়ার কারাউন হিল নেচার রিজার্ভে উইলগার গাড়িটি খুঁজে পায়। বিকন শহর থেকে স্থানটি ৩৬ কিলোমিটার উত্তরে অবস্থিত।
উইলগা লিখেছেন, ‘অনেকে ভাবতে পারেন, আমার কাছে পানি, খাবার ও পোশাক থাকার পরও কেন গাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। এর কারণ, আমি দুর্ঘটনায় পড়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যাই। এতে আমার মাথায় গুরুতর আঘাত লাগে। সেই আঘাতের ধাক্কায় আমি বিভ্রান্ত হয়ে গাড়ি ফেলে চলে যাই এবং পথ হারাই।’
তিনি আরও লিখেছেন, ‘আমার হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার খোঁজ করেছেন, আমাকে বিশ্বাস করেছেন, আশা ছাড়েননি। সেই বিশ্বাসই ছিল আমার অন্ধকার সময়ে এগিয়ে চলার একমাত্র শক্তি।’
এপি জানায়, গত শুক্রবার সন্ধ্যায় এক পথচারী উইলগাকে বুনো পথে হেঁটে যেতে দেখে পুলিশকে জানান।
পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের ইন্সপেক্টর মার্টিন গ্লিন জানান, উইলগা তখন ভঙ্গুর মানসিক ও শারীরিক অবস্থায় ছিলেন। তবে গুরুতর আহত ছিলেন না। পরে তাঁকে দ্রুত পার্থ শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।
গ্লিন বলেন, ‘সে অবিশ্বাস্য পরিস্থিতিতেও বেঁচে ছিল। গাছপালা ও বন্য প্রাণী—উভয় কারণেই ওই এলাকা প্রাকৃতিকভাবে অত্যন্ত কঠিন। এমন পরিবেশে টিকে থাকা সত্যিই কঠিন এক চ্যালেঞ্জ।’
উল্লেখ্য, কারাউন হিল নেচার রিজার্ভের বিস্তৃতি তিন লাখ হেক্টরের বেশি।

আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া যাবে না। ইরানের ইউরেনিয়ামের মজুত আমরা কেড়ে নেব এবং ধ্বংস করব।
৩৮ মিনিট আগে
প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-এর নেতা ওজগুর ওজেলকে অপসারণের রায় দিয়েছেন তুরস্কের একটি আদালত। বৃহস্পতিবার (২১ মে) দেওয়া এই রায়ে ২০২৩ সালের দলীয় কংগ্রেস বাতিল ঘোষণা করা হয়। ওই কংগ্রেসেই ওজেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
সর্বোচ্চ নেতার এই নির্দেশনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া অন্যতম প্রধান শর্তটি বড় ধরনের ধাক্কা খেল, যা যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।
১ ঘণ্টা আগে
ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। ওই মানচিত্রে হরমুজ প্রণালি ও এর আশপাশের ২২ হাজার বর্গকিলোমিটারের বেশি (৮,৮০০ বর্গমাইল) সামুদ্রিক এলাকাকে ‘ইরানি সশস্ত্র বাহিনীর ওভারসাইট’ বা সামরিক নজরদারির আওতাভুক্ত এলাকা হিসেবে দাবি করা হয়েছে।
২ ঘণ্টা আগে