আফিম উৎপাদনে আফগানিস্তানকে ছাড়িয়ে বিশ্বসেরা দেশ এখন মিয়ানমার। জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী মাদক হেরোইনের মূল উপাদান আফিমের উৎপাদন চলতি বছর ৩৬ শতাংশ বাড়িয়ে মিয়ানমার ১ হাজার ৮০ টনে উন্নীত করবে বলে ধারণা করা হচ্ছে। আর আফগানিস্তানে এ বছর ৩৩০ টন আফিম উৎপাদিত হবে বলে মনে করা হচ্ছে।
আফগানিস্তানে কমে গেছে আফিম উৎপাদন। গত বছর দেশটির ক্ষমতায় তালেবান আসার পর পপি চাষ ৯৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতিকেও আফিম উৎপাদন হ্রাসের অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে।
জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম সংশ্লিষ্ট দপ্তরের (ইউএনওডিসি) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের অর্থনীতি সংঘাত ও অস্থিতিশীলতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেখানে বলা হয়, বৈধ অর্থনৈতিক সুযোগের সীমিত প্রাপ্যতা, বাজার ও রাষ্ট্রীয় কাঠামোতে প্রবেশের সীমিত সুযোগ, মুদ্রাস্ফীতি ও মুদ্রার মান কমে যাওয়ার ফলে সৃষ্ট আর্থিক বিপর্যয়ের মুখে আফিমসহ অন্যান্য অবৈধ পণ্যের উৎপাদনকে আকর্ষণীয় বিকল্প বা জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমারে ২০২২ সালের শেষ দিকে কৃষকেরা আরও বেশি পরিমাণে পপি চাষের সিদ্ধান্ত নিয়েছিল বলে মনে করা হচ্ছে।
ফসল কাটার সময় তাজা ও শুকনো আফিমের গড় মূল্য বেঁড়ে প্রতি কেজিতে দাঁড়িয়েছে যথাক্রমে ৩১৭ ও ৩৫৬ ডলার। এ ছাড়া, ২০২৩ সালে মিয়ানমারে পপি চাষের জমির পরিমাণ ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১৪০ একর।
মিয়ানমার, থাইল্যান্ড ও লাওসকে একত্রে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। ঐতিহাসিকভাবে আফিম ও হেরোইন উৎপাদনের প্রধান উৎস এই এলাকা। এ ছাড়া, বিশ্বজুড়ে বিক্রি হওয়া বেশির ভাগ হেরোইনের উৎসই হচ্ছে মিয়ানমার ও আফগানিস্তান।

ইয়েমেনের পশ্চিমা বিশ্ব স্বীকৃত সরকার অভিযোগ করেছে, বাব এল-মান্দেব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ‘ডাবল-ট্যাপ’ হামলা বা সামান্য বিরতি পরপর দুবার হামলা চালিয়ে হুতিরা অন্তত ছয়জনকে হত্যা এবং আরও ১০ জনকে আহত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
প্রাপ্তবয়স্ক সন্তান স্বাধীন ব্যক্তি, তাঁরা মা-বাবার সম্পত্তি নয়। এক যুগান্তকারী রায়ের পর্যবেক্ষণে এই কথা বলেছেন ভারতের এক আদালত। পছন্দের মানুষের সঙ্গে থাকা এক প্রাপ্তবয়স্ক মেয়ের জিম্মা (কাস্টডি) চেয়ে এক মায়ের করা আবেদন খারিজ করে ওই মেয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বহাল রাখেন মুম্বাই হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরদিনই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি ‘দীর্ঘস্থায়ী’ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে মোদির ‘দিকনির্দেশনা’ চান। ভারতীয় ...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে দেশটি ছাড়ার সময় সম্ভাব্য হুমকির কারণে তিনি গোপনে বিমান পরিবর্তন করেছিলেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা মেনে চলি।
২ ঘণ্টা আগে