
মালদ্বীপের দক্ষিণ আরিফ ধালু অঞ্চলের ধিগুরাহ দ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম সানের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরের দিকে একটি আবাসন ব্লকে এই অগ্নিকাণ্ড ঘটে। বিদেশের মাটিতে প্রাণ হারানো এই শ্রমিকদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ভবনটিতে বিপুলসংখ্যক দক্ষিণ এশীয় প্রবাসী বসবাস করতেন বলে জানা গেছে।
মালদ্বীপ পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ধিগুরাহ দ্বীপের একটি প্রবাসী শ্রমিক আবাসন ব্লকে আগুনের খবর পায় তারা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার শুরু করে।
অগ্নিকাণ্ডে আহত আটজনকে দ্রুত ধিগুরাহ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন শ্রমিক শেষনিশ্বাস ত্যাগ করেন। এ ছাড়া আগুনে শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ধিগুরাহ কাউন্সিলের প্রেসিডেন্ট ইব্রাহিম উসমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আবাসন ব্লকের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের পর বর্তমানে ওই এলাকা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আলামত সংগ্রহের কাজ করছেন।
ঘটনাটি তদন্তে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ একটি বিশেষ তদন্তকারী দল ধিগুরাহ দ্বীপে পাঠানো হয়েছে। ভবনটি কোন কোম্পানির অধীনে পরিচালিত হতো এবং সেখানে নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ঠিক কতজন শ্রমিক অবস্থান করছিলেন, তা জানতে পুলিশ রেকর্ড যাচাই করছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের নিউ মার্কেট সংলগ্ন এলাকার একটি হোটেলে আজ বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু এবং চিকিৎসার জন্য ভারতে যাওয়া কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও কানাডা শেষ মুহূর্তে একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে কানাডার পণ্য রপ্তানির ওপর বড় ধরনের শুল্ক আরোপ আপাতত এড়ানো গেছে। এতে দুই দেশের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় থাকা কানাডীয় রপ্তানিকারকেরা স্বস্তি পেয়েছেন।
১ ঘণ্টা আগে
পারস্য উপসাগরের সঙ্গে আরব সাগরের সংযোগকারী সরু জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন অঞ্চল’ বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি পোস্ট করেন। সেখানে এই জলপথটিকে ‘নতুন মার্কিন অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের বাংলাদেশ-সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হোটেলে আজ বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। নিহত সবাই বাংলাদেশি। স্থানীয় সূত্রে খবর, রাত আনুমানিক ২টার দিকে আগুন লেগে যায়। ভবনের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন অতিথি। পরে এক বড়সড় উদ্ধার...
৩ ঘণ্টা আগে