মিয়ানমারের বড় দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের সীমান্তবর্তী রাজ্যগুলোতে ক্রমেই জায়গা হারাচ্ছে জান্তাবাহিনী। বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণের মুখে টিকতে না পেরে জান্তাবাহিনীর সদস্যরা এবার চীনে পালিয়ে যাচ্ছেন। এর আগে ভারতেও আশ্রয় নেওয়ার খবরও পাওয়া গেছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমারের কাচিন রাজ্যের বিদ্রোহীদের হাতে বেদম মার খেয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে জান্তাবাহিনী। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) হামলায় নিজেদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল হারিয়ে জান্তাবাহিনীর বেশ কয়েকজন সেনা চীনা পালিয়ে গেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কাচিনের মানসি টাউনশিপের মান ওয়েন গাই গ্রামের দখল ছিল জান্তাবাহিনীর ৪২৪ লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের কাছে। কিন্তু গত রোববার কাচিন ইনডিপেনডেন্স আর্মি ও কাচিন পিপলস ডিফেন্স ফোর্সের যৌথ হামলার পর ব্যাটালিয়নের সেনারা গ্রামের দখল ছেড়ে পালিয়ে গেছে চীনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, ১৭ জন জান্তা সেনা চীন-মিয়ানমার সীমান্তের শেউলি নদী পেরিয়ে চীনে প্রবেশ করছে। চীনা কর্তৃপক্ষ গত সোমবার উত্তর শান রাজ্যের মিউজ সীমান্ত দিয়ে জান্তা সৈন্যদের সরকারের কাছে ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে। তবে ইরাবতী বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু ইরাবতীকে বলেছেন, ৪২৪ ব্যাটালিয়নের এক ডেপুটি কমান্ডারসহ প্রায় ৩০ জন জান্তা সেনাকে মান ওয়েন গাইতে বন্দী করা হয়েছে। কর্নেল বলেছেন, এই গ্রাম চীনের রুইলি অঞ্চল ও মিয়ানমারে শান রাজ্যের নামখামের মধ্যবর্তী রুটের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত।
কেবল চীন নয়, মিয়ানমারের জান্তা সেনারা চিন ও রাখাইন রাজ্য থেকেই পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। গত সপ্তাহে প্রায় ৩০০ জান্তা সেনা ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের মিয়ানমারের জান্তা বাহিনীর কাছে ফেরত পাঠায়। মিজোরাম থেকে জান্তা সেনাদের ফিরিয়ে নিতে গিয়ে মিয়ানমারের একটি সামরিক পরিবহন বিমানও বিধ্বস্ত হয় রাজ্যের লেংপুই বিমানবন্দরে।

স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
৯ ঘণ্টা আগে
ইংল্যান্ডের একজন গৃহপরিচারিকা এলিজাবেথ বার্টন। ষোড়শ শতকে নানা ভবিষ্যদ্বাণী করে সাধারণ মানুষের চোখে তিনি সাধ্বীর মর্যাদা পেয়েছিলেন। ওই সময়ের অনেক ধর্মীয় নেতাও তাঁর পরামর্শ নিতেন, এমনকি রাজা অষ্টম হেনরিও তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন বলে জানা যায়...
১০ ঘণ্টা আগে
২০১৯ সালের ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়সুন্দরাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার (৩১ জুলাই) তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ তাঁকে ‘অপরাধমূলক অবহেলার’ জন্য দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।
১০ ঘণ্টা আগে
ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ‘বিমসটেকের সভাপতি’ হিসেবে। এ নিয়ে একটি প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল...
১০ ঘণ্টা আগে