
পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করে দেশজুড়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনীতিবিদ ও ওয়ান নেশন দলের নেত্রী পলিন হ্যানসন। সোমবার (২৪ নভেম্বর) তিনি সিনেটে মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ করার জন্য একটি বিল উপস্থাপন করতে চাইলে অন্যান্য আইনপ্রণেতারা তাঁকে বাধা দেন। এর পরপরই তিনি একটি কালো বোরকা পরে আবারও পার্লামেন্টে ফিরে আসেন এবং নিজের আসনে বসেন।
সিবিএস নিউজ জানিয়েছে, পলিন হ্যানসনের এই আচরণ পার্লামেন্টে উপস্থিত অন্যান্য আইনপ্রণেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অস্ট্রেলিয়ান গ্রিনস দলের সিনেট নেতা লারিসা ওয়াটার্স এই ঘটনাকে ‘ধর্মীয় মানুষের প্রতি ঘৃণা প্রদর্শনের শামিল’ বলে মন্তব্য করেন। তিনি এটিকে ‘চরম বর্ণবাদী’ কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন।
সরকারি দলের সিনেট নেতা ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং একে ‘গভীরভাবে অসম্মানজনক’ বলে নিন্দা জানান। তিনি বলেন, ‘আমরা যে রাজ্য থেকেই আসি না কেন, আমরা এই কক্ষে সব ধর্ম ও সব পটভূমির মানুষকে প্রতিনিধিত্ব করি। তাই দায়িত্বশীল ও শালীন আচরণ করা আমাদের কর্তব্য।’
তবে পলিন হ্যানসন বোরকা খুলতে অস্বীকৃতি জানান। ফলে সিনেটের কার্যক্রম স্থগিত করা হয়। এটি পলিনের দ্বিতীয়বারের মতো সংসদে বোরকা পরিধান। এর আগে ২০১৭ সালেও তিনি নিরাপত্তা সমস্যা ও সন্ত্রাসবাদের সঙ্গে বোরকার সম্পর্কের অভিযোগ তুলে একই ধরনের আচরণ করেছিলেন।
পরে ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে হ্যানসন জানান, তিনি ওই কাজটি করেছিলেন সিনেট কর্তৃক তাঁর প্রস্তাবিত বিল প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তিনি লেখেন, ‘যদি পার্লামেন্ট বোরকা নিষিদ্ধ না করে, তাহলে আমি নিজেই এই দমনমূলক ও নিরাপত্তা-ঝুঁকিপূর্ণ পোশাক পরিধান করে দেখাব, যেন সবাই বুঝতে পারে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। যদি তারা আমাকে এটি পরতে দেখতে না চায়—তাহলে বোরকা নিষিদ্ধ করুক।’
হ্যানসন দীর্ঘদিন ধরে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছেন। ২০১৬ সালে তিনি দাবি করেছিলেন যে অস্ট্রেলিয়া ‘মুসলমানদের দ্বারা প্লাবিত’ হচ্ছে এবং ইসলামকে তিনি অস্ট্রেলীয় সংস্কৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মতাদর্শ হিসেবে উল্লেখ করেছিলেন।
সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, অস্ট্রেলিয়ান প্রধান রক্ষণশীল বিরোধীদল অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত থাকায় ওয়ান নেশন দলের জনসমর্থন বেড়ে ১৮ শতাংশে পৌঁছেছে। এদিকে সরকার নিয়োজিত এক দূত গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই বেড়ে চলা ইসলামফোবিয়া মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

মার্কিন ব্যবসা-সংক্রান্ত সাময়িকী ফোর্বসের প্রকাশ করা ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তাঁর অবস্থান পিছিয়ে পড়ার পর এবার শীর্ষ ৫০ জনের তালিকা থেকে তিনি বাদ পড়লেন।
২৭ মিনিট আগে
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনটিতে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন...
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাময়িকভাবে ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশটিতে দেড় লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী যমজ দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তারানেহ রহিমিকে ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং তাঁর যমজ বোন রোমিনা রহিমিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে