বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশটির সংবিধান অনুসারে রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করবেন। আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি সেনাবাহিনীকে এই নির্দেশ দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সেনাবাহিনীকে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়ে বলেছেন, ‘শৃঙ্খলা ফেরাতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই নেওয়া হোক।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রনিল বিক্রমাসিংহে দেশটির তিন বাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষাসচিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন। এই কমিটির দায়িত্ব হলো আইনশৃঙ্খলা ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করা।
রনিল বিক্রমাসিংহে তাঁর ভাষণে তাঁর কার্যালয় ও অন্যান্য সরকারি কার্যালয় দখলকারী বিক্ষোভকারীদের কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা আমাদের সংবিধানকে ছিঁড়ে ফেলতে পারি না। আমরা ফ্যাসিস্টদের ক্ষমতায় আসতে দিতে পারি না। আমাদের অবশ্যই গণতন্ত্রের প্রতি ফ্যাসিস্টদের যে হুমকি রয়েছে, তার মূলোৎপাটন করতে হবে।’
ধারণা করা হচ্ছে রনিল বিক্রমাসিংহের এই নির্দেশের মাধ্যমে রাজধানী কলম্বো এবং অন্যান্য স্থানে বিদ্রোহ দমনে সেনাবাহিনীকে ব্যবহার করা হতে পারে।
এদিকে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়সহ দেশটির বেশ কয়েকটি সরকারি কার্যালয়ের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বুধবার সকাল থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগোতে থাকে। একপর্যায়ে জোর করে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় কেউ কেউ কার্যালয়ের ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। ফটক ধরে টানাটানিও শুরু হয়।
শ্রীলঙ্কায় বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার এ তথ্য জানিয়েছেন। বুধবার দেশটিতে জরুরি অবস্থা জারির পরপরই এমন সিদ্ধান্ত এল। বিবিসির খবরে বলা হয়েছে, সংবিধান অনুসারেই প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রনিল বিক্রমাসিংহে।
এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে তিনি বুধবারই পদত্যাগ করছেন। যদিও গোতাবায়া নিজে এ ধরনের বক্তব্য সরাসরি দেননি বা জাতির উদ্দেশে জানাননি।

তেলেঙ্গানার মেডক জেলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ২৩ বছর বয়সী এক নারীর আত্মহত্যার ঘটনায় স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহ, ডিএনএ পরীক্ষার দাবি এবং দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের জেরেই এই ঘটনা ঘটেছে।
২৭ মিনিট আগে
উগান্ডার শীর্ষস্থানীয় তিনটি সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী নন উল্লেখ করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
৩২ মিনিট আগে
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে বিমান হামলা এবং বিশেষ স্থল অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্তত ২৯ জন সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।
১ ঘণ্টা আগে
পারস্য উপসাগরে সাম্প্রতিক চরম উত্তেজনা ও ধারাবাহিক সামরিক সংঘাতের পর অবশেষে যুদ্ধাবস্থা স্থগিত করতে এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধ মেটাতে পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। গতকাল রোববার (২৮ জুন) একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে