তাইওয়ান-চীনের সামরিক উত্তেজনা তুঙ্গে। তাইওয়ানের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করে আবারও অনুপ্রবেশ করল চীনের ৩৯টি যুদ্ধবিমান। এটি তাইওয়ানের আকাশসীমায় এ যাবৎকালের সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল শনিবার এমনটি জানানো হয়েছে।
তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার দুই ধাপে চীনের ৩৯টি যুদ্ধবিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করে। এর আগের দিন, অর্থাৎ শুক্রবার ৩৮টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানে অনুপ্রবেশ করেছিল। তখনো দুই ধাপে চীনের যুদ্ধবিমানগুলো তাইওয়ানে প্রবেশ করেছিল। পরে তাইওয়ান মিসাইল দিয়ে চীনা যুদ্ধবিমানকে ধাওয়া দেয়।
শনিবার সাংবাদিকদের তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং বলেন, চীন আঞ্চলিক শান্তি নষ্ট করছে।
চীন তাইওয়ানকে নিজেদের প্রদেশ হিসেবে দাবি করে। এই দাবি শক্তিশালী করতে তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে দেশটি।
কিন্তু একসময়ের সার্বভৌম দেশ তাইওয়ান বরাবরই চীনের এই দাবি অস্বীকার করে।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৩৩ মিনিট আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে